শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ মার্চ ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » জামিনে এসে আবারও অপহরণের অভিযোগ
প্রথম পাতা » দিনাজপুর » জামিনে এসে আবারও অপহরণের অভিযোগ
শনিবার ● ২০ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামিনে এসে আবারও অপহরণের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তআব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে ৮ম শ্রেণির এক ছাত্রী নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রীর সন্ধানের জন্য পার্বতীপুর মডেল থানায় সাধারণ ডায়েরী (ডায়েরী নম্বর-৫৯৯, তারিখ-১৩/০৩/২১ইং) করেছেন পিতা শ্রী বিপুল চন্দ্র রায়। সে রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।
ডায়েরী সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের নারায়নপুর বাবুপড়া এলাকার শ্রী বিপুল চন্দ্র রায় এর কণ্যা (১৫) গত ১২ মার্চ বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তার।

উল্লেখ্য, গত বছর ২৩ মে সন্ধ্যা ৭টায় একইভাবে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এঘটনায় শ্রী বিপুল চন্দ্র রায় বাদি হয়ে ঘটনার প্রধান অভিযুক্ত দিপু চন্দ্র রায় (১৯) সহ ৭ জনকে আসামী করে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। এর ৬ দিনের মাথায় নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামের মামলার প্রধান অভিযুক্তের আত্মীয়ের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় দিপু চন্দ্র রায়কে (১৯) গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠায় পুলিশ।

নিখোঁজ ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, জেল হাজতে থাকা আসামী দিপু চন্দ্রের বয়স বিবেচনা করে ২৮/০৬/২০ ইং তারিখ হতে ২৬/০৭/২০ পর্যন্ত এবং সর্বশেষ ২১/১০/২০ ইং তারিখ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে মুক্তি দেন আদালত। এর পর থেকেই আসামী দিপু চন্দ্র রায় বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে নানা প্রকার হুমকি দিয়ে আসছিলো। তারই প্রেক্ষিতে পার্বতীপুর মডেল থানায় আরও একটি সাধারণ ডায়েরী করেন (ডায়েরী -৪৩১, তারিখ-১২/১০/২০ইং) ওই শিক্ষার্থীর পরিবার। ক্ষিপ্ত হয়ে আসামী দিপু পুনঃরায় তার মেয়েকে অপহরণ করেছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন পিতা শ্রী বিপুল চন্দ্র রায়। এ ঘটনায় মেয়ের সন্ধান ও আসামী দিপুর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।

সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পার্বতীপুর মডেল থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)