শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সংরক্ষিত বনে আগুন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সংরক্ষিত বনে আগুন
সোমবার ● ২২ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সংরক্ষিত বনে আগুন

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান কদলপুর বনবিভাগের সৃষ্ট বাগানে আগুনে পুড়ে যাচ্ছে হাজার হাজার ছোট বড় গাছ। ২১ মার্চ রবিবার সকাল থেকে এই আগুনের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়েছে আশে পাশের টিলা পাহাড়ী বনভূমিতে। আজ সোমবার ২২ মার্চ বিকালেও দেখা গেছে বাগানের ভিতর লেলিহান শিখা। বনে আগুনের সংবাদ ৯৯৯ থেকে ফোনে পেয়ে আগুন নিয়ন্ত্রণে যায় রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা ঘটনাস্থলে গেলেও পানি না পেয়ে লাঠি দিয়ে আগুন নিয়ন্ত্রন করতে দেখা যায়।
যেই এলাকায় আগুন জ্বলছে সেটি রাউজানের কদলপুর ইউনিয়নের আশরাফ নগর এলাকা। ওই এলাকায় চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ এর আওতায় ৪৫ হেক্টর পাহাড় টিলাভূমিতে বনায়ন করেছে। গত বছর টেকসই বন ও জীবাকা (সুফল) প্রকল্পের আওতায় তারা বনায়ন করে। বনবিভাগের তথ্যানুসারে কদলপুর ও পূর্ব রাউজান মৌজায় সৃষ্ট বাগানে গামারী, চিকরাশি, শীল কড়ই, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছে চারা রোপন করেছে। স্থানীয়রা জানায়, গত রবিবার থেকে টিলাভুমিতে রহস্যজনকভাবে সৃষ্ট আগুন দেখতে পায়। প্রথম দিনে হাজার হাজার চারাগাছ পুড়ে ছাই হয়। এই আগুন রাতের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের পাহাড় টিলাভূমিতে। এখন পুড়ছে বাগানের মাঝারী আকারের গাছ। সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভানোর চেষ্টায় লাঠি হাতে ছুটাছুটি করছে। বনবিভাগের কয়েকজন লোক সেখানে উপঘটনাস্থলে থাকা রাউজান ফায়ার সার্ভিসের দলপতি কাউসার আহমেদ বলেন, দুপুর দেড়টায় আমরা ৯৯৯-এর সূত্র থেকে সংবাদ পেয়ে ঘটনস্থলে আসি। কিন্তু আশপাশে কোথাও পানি না থাকায় গাছের ঢাল আর লাঠি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এই প্রসঙ্গে জানতে পৌনে ছয়টায় মুঠোফোনে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের কর্মকর্তা খসরুল আমীনের
সাথে কথা বললে তিনি জানান আগুন অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে আমরা কিছুই বলতে পারছি না। ধারণা করছি শুকনা পাতায় কেউ জলন্ত বিড়ি সিগারেট ফেলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, বাগানের ভিতর ঘুরে ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ করছি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হবে বলে তিনি জানায়।





আর্কাইভ