শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » চলাচলের রাস্তা কেটে ঘেরের পানি নিষ্কাশন : মানুষের চরম ভোগান্তি
প্রথম পাতা » খুলনা বিভাগ » চলাচলের রাস্তা কেটে ঘেরের পানি নিষ্কাশন : মানুষের চরম ভোগান্তি
শনিবার ● ১০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলাচলের রাস্তা কেটে ঘেরের পানি নিষ্কাশন : মানুষের চরম ভোগান্তি

ছবি: সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে সীমান্তবর্তী ভাষান্ডা গ্রামে ঘেরের পানি নিষ্কাশন জন্য চলাচলের সরকারি রাস্তা কেটে ফেলায় তিন ইউনিয়নের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি কেটে জনভোগান্তি সৃষ্টি করায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এলাকাবাসী গণস্বাক্ষরিত অভিযোগ দায়ের করেছেন।
সরজেমিনে জানা গেছে, অত্র ইউনিয়নের দক্ষিণ সুতালড়ী ভাষান্ডা গ্রামে পাশ দিযে প্রবাহিত খালের দু’পাড়ে তিন ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার বসবাস করে। এ রাস্তা দিয়ে প্রতিদিন তিন ইউনিয়নের নারী-পুরুষ, স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থী , চাকুরীজীবি সহ হাজার হাজার লোক যাতায়াত করে। শত শত যাত্রীবাহী মটর সাইকেল, ভ্যান এ পথে যাতায়াত করে। কমিউনিটি ক্লিনিক, সরকারি প্রথমিক বিদ্যালয়, মসজিদ, তেতুলবাড়িয়া বাজার, আলীর বাজার সহ মোরেলগঞ্জ শহরে আসতে সহজ পথ হিসেবে এ রাস্তাটি দীর্ঘ কয়েক যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে।
কিন্তু এ গ্রামের আব্দুল ছত্তার বয়াতির ছেলে কবির বয়াতি ও তার বোন মর্জিনা বেগম সহ চিহিৃত এ পরিবারটি অবৈধ ক্ষমতার প্রভাব দেখিয়ে এ সরকারি রাস্তাটি কেটে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না । কেউ প্রতিবাদ করতে গেলে তাদের রামদা নিয়ে খুন করার উদ্যোশে ছুটে আসে। নয়ত তাদের হয়রানি কিংবা মিথ্যা মামলার স্বীকার হতে হয়। তাদের হাতে পুরো গ্রামবাসী জিম্মি। কবির বয়াতি এলাকার একজন চিহিৃত অপরাধী। তার বিরুদ্ধে ডাকাতি, ঘের লুট, জমিদখল সহ একাধিক মামলা রয়েছে।
গ্রামের বাসিন্দা আলম হাওলাদার, জলিল মৃধা, চান মিয়া হাওলাদার, জালাল হাওলাদার , শাহিন হাওলাদার সহ গ্রামবাসি জানায় , চিহিৃত এ পরিবারটি রাস্তা কেটে চলাচল বন্ধ করে দিয়েছে। তারা তিন ইউনিয়নের মানুষ কবির ডাকাতের হাতে জিম্মি হয়ে পড়েছে। এলাকারবাসী শান্তিতে বসবাস করতে চায়। এ জন্য এলাকাবাসী প্রধানমন্ত্রী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল বলেন, সরকারি রাস্তা কেটে চলাচলে বিঘœ ঘটানোর অধিকার কারো নেই। রাস্তা ভরাট করার জন্য তাদের একাধিকবার বলা হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করবেন বলে তিনি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, রাস্তা কেটে জনভোগান্তির অভিযোগের বিষয়ে কবির বয়াতিকে একাধিকবার তার দপ্তরে ডাকা হয়েছে তিনি আসেনি। তার বিরুদ্ধে মামলা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ঘের ব্যবসায়ী কবির বয়াতির বোন মর্জিনা বেগম বলেন, তার পৈত্তিক সম্পত্তিতে ১৯৯৪ সাল থেকে ঘের করে আসছে। তিনি কোন সরকারি রাস্তা কাটেনি। তার জমি কেটে ঘেরের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে।
বর্ষীয়ান সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোকহত

স্টাফ রিপোর্টার :: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।

শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে বর্ষীয়ান এ সাংবাদিকের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টায় করোনার উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাঁকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু কোথাও আইসিইউ বেড পাওয়া যায়নি। পরে রাত দেড়টায় তাকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ।

সাংবাদিক হাসান শাহরিয়ার এর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের সকলে প্রতি সমবেদনা করেছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবীর ও ভারপ্রাপ্ত মহাসচিব রক্সি খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান খান দৈনিক সংবাদ প্রতিদিন, সহ সংগঠনের নেতৃবৃন্দ।শেখ সাইফুল ইসলাম কবীর বলেন,সাংবাদিক হাসান শাহরিয়ারছিলেন একজন সৎ, নির্লোভ, ত্যাগী, বিচক্ষণ ও দূরদর্শী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ