শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » অবৈধ ট্রাক্টর চলাচলে ঘোড়াঘাটে গ্রামীণ রাস্তার বেহাল দশা
প্রথম পাতা » দিনাজপুর » অবৈধ ট্রাক্টর চলাচলে ঘোড়াঘাটে গ্রামীণ রাস্তার বেহাল দশা
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধ ট্রাক্টর চলাচলে ঘোড়াঘাটে গ্রামীণ রাস্তার বেহাল দশা

ছবি : সংবাদ সংক্রান্ত মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামীণ রাস্তা-ঘাট গুলো যেন নিষিদ্ধ ট্রাক্টর ও ট্রলির দখলে! উপজেলার সর্বস্তরের গ্রামীণ সড়কে এসব যানগুলো সারাদিনই বেপরোয়া ভাবে দাপিয়ে বেড়াচ্ছে। এতে প্রতিনিয়ত ধুলা-বালি সহ বাড়ছে রোগ জীবানু, ঘটছে শব্দ দূষণ। এছাড়াও যন্ত্রদানব এ যানগুলোর বেপরোয়া চলাচলে একদিকে যেমন নস্ট হচ্ছে কাঁচা-পাকা সড়ক অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে ছোট- বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে গ্রামীণ এলাকার ব্রীজ ও কালভার্ট। অবৈধ এ যানগুলোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই বললেই চলে! সরেজমিনে দেখা যায়, উপজেলার ১টি পৌরসভা সহ ৪টি ইউনিয়নের পাড়া-মহল্লা ও গ্রামীণ এলাকার সংযুক্ত সড়ক গুলোতেও দিন-রাত চষে বেড়াচ্ছে শতাধিক অবৈধ ট্রাক্টর ও ট্রলি। বিকট শব্দে সাদা পাউডারের মত ধুলা উড়িয়ে ট্রাক্টরগুলো দাপিয়ে বেড়াচ্ছে। কখনো কখনো কৃষি জমির উর্বর টপ সয়েল কেটে ইট ভাটায় সরবরাহ ও পুকুর-দীঘি নালা ভরাট কাজে ব্যবহৃত হচ্ছে। কখনো আবার ইট, পাথর, বালু, বাসা-বাড়ির ফার্নিচার বা গাছের গুড়ি নিয়ে ছুটছে। এসব ট্রাক্টর ও ট্রলির বেপরোয়া চলাচলে রাস্তা-ঘাট ভেঙে যেন ধুলার চর পড়েছে। আবার অনেক জায়গায় ব্রীজ ও কালভার্টে ফাটল ধরেছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এসব গাড়ি চলাচলের সময় আশেপাশের এলাকা কুয়াশার মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। এরকম অন্ধকারাচ্ছন্ন ধূলোর মধ্যে দিয়েই ছোট ছেলে-মেয়ে নিয়ে আমাদের যাতায়াত করতে হয়। বাড়ির পাশ দিয়ে বিকট শব্দ করে দিন রাত ট্রাক্টরগুলো চলাচল করায় ছোট ছোট ছেলে-মেয়েরা ঠিকমতো ঘুমাতে পারে না, আতঙ্কিত হয়ে পড়ে! সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুধুমাত্র চাষাবাদের জন্য এসব আমদানি করা হলেও এখন অবৈধভাবে পণ্য পরিবহন কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে। এসব যানবাহনে নেই কোন বৈধ কাগজপত্র ও রোড পারমিট । তাছাড়া ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় এসব যানবাহন চলাচলের কাজে নিয়োজিত রয়েছে ১৪-১৫ বছর সহ অপ্রাপ্ত বয়সের শিশু-কিশোর। ফলে এসব অবাধে চলাচলের সুযোগ পাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহমেদ জানান, শিশু সহ সব বয়সের মানুষ এসব সৃষ্ট ধূলায় সর্দি কাশি ও শ্বাসকষ্ট সহ নানা রোগ আক্রান্ত হতে পারে। এছাড়া অধিক শব্দ দূষণের ফলে অনেকে বধির হয়ে যেতে পারে। এ বিষয়ে কথা হলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জানান, এসব অবৈধ ট্রাক্টর ও ট্রলি চলাচলের বিষয়ে আগামী সমন্বয় সভায় সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)