শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » নেজাম এর সখের বসে ৯০ বিঘা জমিতে বোরো ধানের চাষ
প্রথম পাতা » কৃষি » নেজাম এর সখের বসে ৯০ বিঘা জমিতে বোরো ধানের চাষ
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেজাম এর সখের বসে ৯০ বিঘা জমিতে বোরো ধানের চাষ

ছবি: সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের দক্ষিণ রাউজানে প্রবাস ফেরত গশ্চি গ্রামের মোহাম্মদ নেজাম উদ্দিন অনেক বছর দুবাই ছিলেন। দুবাই থেকে চলে আসার পর তিনি ঘরে বসে না থেকে উদ্যোগ নিলেন চাষাবাদে। তিনি চলতি বছরে প্রায় ৯০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করে বাম্পার ফলন হয়েছে। সরেজমিনে দেখা যায়, নেজাম উদ্দিনের ধানি ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ধান। আর চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ। এসব জমিতে সাধারণত আমন ধানের চাষ করা হয়। এরপর জমি গুলো পতিত জমিতে পরিনিত হয়। কিন্তু নেজাম উদ্দিন এসব জমি গুলো পতিত না রেখে তিনি বোরো ধানের আবাদ করেন। তিনি জানান খাদ্যের তালিকায় ধান দেশের জন্য অন্যতম সম্পাদ। তাই তিনি দক্ষিণ রাউজানের পাহাড়তলী ইউনিয়নের উত্তর দেওয়ানপুর ২ নম্বর ওয়ার্ডের বিশাল এই জমিতে বোরো’র ধানের আবাদ করেন। তিনি দেশী জাতের ধানের সাথে কয়েক বিঘা জমিতে বিদেশী জাতের ধানও আবাদ করেন। তিনি জানান, ‘রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী পতিত জমিতে খালি না রেখে চাষাবাদ করার জন্য, তাঁর অনুপ্রেরণায় তিনিও এই ৯০ বিঘা জমিতে প্রায় ৩’লক্ষ টাকা খরচ করে বোরো ধানের চাষাবাদ করেন। তিনি আরও জানান, সাধারণত এই জমি গুলোতে মানুষ আমান ধানের চাষ করে থাকেন, আর বোরো ধানের সময়ে বৃষ্টি না হলে সেচ খরচ প্রয়োজন পড়ে। তাই গ্রামের সাধারণ কৃষক’রা বোরো চাষ না করে পতিত করে রাখেন জমি গুলো। তবে তিনি এসব জমিতে চাষকরে লক্ষ্যমাত্রার চেয়ে জমিতে ফলন ভালো হয়েছে। জমিতে বাম্পার ফলনে তাঁর মুখে হাসি ফুঠেছে। তিনি জানান কিছু কিছু জমিতে ধান চিটা হলেও ক্ষতি তেমন একটা হয়নি। আশায় আছেন বাজারে ধানের দাম চাহিদা মতো পাওয়া যাবে। আর কয়েক দিন পর তাঁর সখের ক্ষেতের ধান কাটা শুরু করবেন। এবিষয়ে কথা হলে উপজেলা সহকারী কৃষি অফিসার মো: এমদাদ হোসেন জানান,‘চলতি মৌসুমে এই ইউনিয়নে বোরোর ধানের বেশ ভালো ফলন হয়েছে। কৃষকরা আশা করছি বাজারে দামও ভালো পেয়ে লাভবান হবেন।

রাউজানে করোনায় মৃত্যু, শেষ বিদায়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ
রাউজান  :: চট্টগ্রামের রাউজানে করোনাভাইরাসে মৃত ব্যাক্তির দাফন-কাফনে শেষ বিদায় বেলায় সাথী হয়ে মানবতার আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন কদলপুর ইউনিয়ন শাখার গাউসিয়া কমিটি বাংলাদেশ।
দেশে করোনায় মৃত ব্যাক্তির শুরু থেকে এখনো সকল ধর্ম-বর্ণ-নির্বিশেষে কাজ করে যাচ্ছেন রাউজানের গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্যরা। এদিকে গত বুধবার উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মো: নাছের সিকদার (৪৮) নামে একজন করোনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু তাঁর দাফন-কাফন ও এম্বোলেন্স সেবাসহ খবর পেয়ে সার্বিক সহায়তায় পাশে যান গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়নের টিম। এসময় কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাউজান দাফন টিমের সমন্বয়ক রবিউল হোসাইন সুমনের নেতৃত্বে কদলপুর গাউসিয়া কমিটির দাফন টিমের মুহাম্মদ আব্দুস সাত্তার, আরেফিন চৌধুরী, তসলিম উদ্দিন, জয়নাল আবেদদীন ও কাজী কায়েস উদ্দিন দাফন কাফন সম্পন্ন করতে অংশগ্রহণ করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশর সদস্যরা এইভাবে প্রতিনিয়ত সারাদেশে মানববিক সেবায় দৃষ্টান্ত স্থাপন করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)