সোমবার ● ৩ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ৯১০ পিচ ইয়াবাসহ আটক-২
মোরেলগঞ্জে ৯১০ পিচ ইয়াবাসহ আটক-২
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে ৯১০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। আটককৃতরা হল ,কাচিকাটা গ্রামের সৈয়দ আলী খানের ছেলে জাফর খান(৫০) ও মঠবাড়িয়া উপজেলার আমরবুনিয়া গ্রামের মহারাজ মিয়ার ছেলে আরিফ মিয়া(২৮)।
গতকাল রবিবার বিকেল ৪টার দিকে পিরোজপুরের সীমান্তবর্তী মোরেলগঞ্জের মহিষপুরা বাজার এলাকা থেকে এদেরকে আটক করে।
এ বিষয়ে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি খুলনার এএসপি সফিকুর রহমান বলেন, ইয়াবার একটি বড় চালান নিয়ে দুই ব্যক্তি মহিষপুরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফর ও আরিফকে ৯১০পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি মো. রমজান আলী বাদি হয়ে রবিবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত