শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ মে ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
প্রথম পাতা » গাইবান্ধা » করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
মঙ্গলবার ● ৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ছবি সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: মহামারী করোনায় কর্মহীন এবং অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মঙ্গলবার গাইবান্ধায় বিতরণ করা হয়েছে।

৩শ’ কর্মহীন অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, আলু ও সেমাই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

আ’লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপহার বিতরণ কমিটির সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রণজিত বকসী সূর্য্য, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও মাহবুব আলম কোর্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা পারুল প্রমুখ।

হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, করোনাকালে অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তীতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও পৃথক পৃথকভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)