শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মাস্ক না পরায় রাঙ্গুনিয়ায় আটক- ৪৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মাস্ক না পরায় রাঙ্গুনিয়ায় আটক- ৪৪
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাস্ক না পরায় রাঙ্গুনিয়ায় আটক- ৪৪

ছবি: সংবাদ সংক্রান্তমাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্ক না পরার অপরাধে ৪৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান -রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানকালে স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানার কারণে রাঙ্গুনিয়া পৌর শহরের রোয়াজার হাট বাজারের দুটি দোকানও তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ৬ মে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকা হতে রাঙ্গুনিয়ার বিভিন্ন পয়েন্টে লাগাতার অভিযান শুরু করে সার্কেল এএসপির নেতৃত্বে রাঙ্গুনিয়া থানার পুলিশ।
এসময় বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান চালিয়ে মাস্ক না পরা ব্যক্তিদেরকে নামিয়ে এনে আটক করা হয়। রাস্তাঘাটেও যাদেরকে মাস্ক ব্যতীত পাওয়া গেছে, তারাও আটকা পড়েছেন পুলিশের জালে। অবশ্য আর কখনো মাস্ক না পরে বের হবেন না, এই মুচলেকায় পরবর্তীতে তাদেরকে ছেড়েও দেওয়া হয়। অভিযানের এক পর্যায়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন মার্কেট ও শপিং সেন্টারে হানা দেন এএসপি। সেখানে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় দুটি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন তিনি। এ ছাড়াও অভিযানকালে বিভিন্ন বয়স, শ্রেণি, পেশার অসংখ্য মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ এবিষয়ে এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, “সরকার যে স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে, সেটির অনুপুঙ্খ বাস্তবায়নে চট্টগ্রাম জেলা পুলিশ মাঠে তৎপর রয়েছে। সরকার ঘোষিত নীতি বাস্তবায়নে আইনি পরিসীমার মধ্যে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।” কিছুকিছু মার্কেট রাত ৮ টার পরও খোলা থাকছে, এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রায় প্রতিদিনই তাদেরকে সতর্ক করার পাশাপাশি কিছুকিছু ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রয়োজনবোধে আরো কঠোর পদক্ষেপের কথাও আমাদের বিবেচনায় রয়েছে।”





আর্কাইভ