শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মহিষের কলিজা জব্দ করেছে মিরসরাই পৌর মেয়র
প্রথম পাতা » চট্টগ্রাম » মহিষের কলিজা জব্দ করেছে মিরসরাই পৌর মেয়র
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহিষের কলিজা জব্দ করেছে মিরসরাই পৌর মেয়র

ছবি: সংবাদ সংক্রান্তমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের ঐকান্তিক প্রচেষ্টায় এবার ৬ টি প্যাকেটে ৩০ কেজি ভারতীয় মহিষের কলিজা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাংসগুলো আজ বুধবার রাতে উপজেলার জামালপুর আজিজিয়া হাফেজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইতিপূর্বে বারইয়ারহাট পৌরসভার গরুর মাংস বিক্রেতাদের নানা জালিয়াতির একটি ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন সকল মাংস ব্যবসায়ীদের নিয়ে জরুরী বৈঠকে বসেন। বারইয়ারহাট পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে গরুর মাংস বিক্রিতে জালিয়াতি বন্ধের জন্য কঠোরভাবে হুশিয়ার করেন এবং মাংসের নতুন দাম নির্ধারণ করে দেন। তখন বাইরে থেকে নালা, বট ও কলিজা এনে বিক্রির জন্য নিষেধাজ্ঞা জারি করেন মেয়র। কিন্তু ব্যবসায়ীরা মেয়রের সিদ্ধান্ত অমান্য করে নিম্মমান ও কমদামের ৩০ কেজি ভারতীয় মাংস বিক্রি করার জন্য আনলে মেয়র গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তা জব্দ করেন। পরে জব্দকৃত মাংস মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের পরামর্শে জামালপুর আজিজিয়া হাফেজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়। বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, বারইয়ারহাট পৌরবাজারের মাংস বিক্রেতারা দীর্ঘদিন ধরে নানা জালিয়াতি করে আসছে তম্মধ্যে অন্যতম গরুর মাংসে মহিষের মাংস মেশানো, শুধু মাংসের মধ্যে নালা গুড়ো করে মেশানো, মাত্রাতিরিক্ত পরিমাণে চর্বি ও হাঁড় দেওয়া, ওজনে কম দেওয়া, ফ্রিজের পঁচা মাংস বিক্রি। এসব জালিয়াতি বন্ধে সকল মাংস বিক্রেতাদের নিয়ে পৌর সম্মেলন কক্ষে এক বৈঠকে তাদের বেশকিছু নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানছেন না। তারই প্রেক্ষিতে ভারতীয় ৩০ কেজি মহিষের কলিজা জব্দ করা হয়েছে।





আর্কাইভ