শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি প্রশিক্ষণ শিবির থেকে পালিয়ে বাংলাদেশে ধরা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি প্রশিক্ষণ শিবির থেকে পালিয়ে বাংলাদেশে ধরা
শুক্রবার ● ৭ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি প্রশিক্ষণ শিবির থেকে পালিয়ে বাংলাদেশে ধরা

ছবি: আটককৃত আরাকান আর্মির সদস্য নিওয়াই (৩০), চসি (৩২) এবং চলুমং (২৮)। বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমার থেকে আসা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির (এএ) এর সক্রিয় ৩ জন
সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৫ মে) রাতে রেইছা সেনাবাহিনীর চেকপোষ্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বান্দরবান শহরে প্রধান প্রবেশপথ রেইছা সেনা চেকপোস্টে অটোরিকশা (সিএনজি) থামিয়ে তল্লাশি চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপটির সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা আরাকান আর্মির সদস্যরা হলো- নিওয়াই (৩০), চসি (৩২) ও চলুমং (২৮)। তারা মিয়ানমারের আরাকান রাজ্যের মান্দা এলাকার বাসিন্দা ও আরকান আর্মির সক্রিয় সদস্য।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনা সদস্যরা তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে, আটককৃত আরাকান আর্মির সদস্যদের মধ্যে চসি এর বোন কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে বসবাস করে আসছে। এই সুবাদে কক্সবাজার থেকে বোনের বাসায় আসার পথে রেইছা চেকপোষ্টে সেনাবাহিনীর হাতে তারা ধরা পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটককৃতরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ওয়ালিদং এলাকা দিয়ে কথদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা মিয়ানমারের আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির প্রশিক্ষণ শিবিরে ৩ মাস প্রশিক্ষণ নেয়ার পর পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। জিজ্ঞাসাবাদেও আটককৃতরা বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ