শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ মে ২০২১
প্রথম পাতা » কৃষি » ২৪ লক্ষ টাকার ধান কাটার মেশিন নষ্ট : কৃষকের মাথায় হাত
প্রথম পাতা » কৃষি » ২৪ লক্ষ টাকার ধান কাটার মেশিন নষ্ট : কৃষকের মাথায় হাত
সোমবার ● ১০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৪ লক্ষ টাকার ধান কাটার মেশিন নষ্ট : কৃষকের মাথায় হাত

--- আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে সরকারি ভর্তুকি প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ ৫০ হাজার টাকা ভুর্তকি দিয়ে অবশিষ্ট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ২০ কিস্তিতে পরিশোধের চুক্তিতে কম্বাইন হারভেস্টারটি কিনেছিলেন রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামের কৃষক পীযুষ কান্তি চৌধুরী বিশু। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট আর কম খরচে সময়মতো ফসল ঘরে তোলার জন্য এই ধান কাটার মেশিনে অধিক সুবিধা সম্বলিত এই যন্ত্রটি কেনা হলেও ব্যবহারের মাত্র কয়েক দিনের মাথায় বর্তমানে অচল হয়ে পড়েছে। সময়মতো ঘরে তুলতে না পারায় জমির ধান জমিতে নষ্ট হচ্ছে। অন্যদিকে ধান কাটার ব্যাপক শ্রমিক সংকটে রয়েছে বোরো চাষিরা, করোনাভাইরাসের কারণে কাজ করতে দেশের বিভিন্ন স্থান থেকে তেমন কোন মানুষ কাজে যোগ দিতে আসেনি। আসলেও তাঁদের দাম চড়া। এদিকে বৃষ্টি শুরু হলে কৃষক বিশুর ব্যাপক ক্ষতি হতে পারে, মাঠের ধান মাঠেই নষ্ট হবে। এই আধুনিক ধান কাটার মেশিন নষ্ট হয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়ছে কৃষক বিশু।
জানা যায়, কৃষক বিশু চৌধুরী ৪০একর জমিতে বোরা ধানের চাষাবাদ করেছেন। ব্যয় হয়েছে ১২ লাখ টাকা। ফলনও ভাল হয়েছে। সময়মতো ঘরে তুলতে পারলে ১শত ১০ টন ধান উৎপাদন হতো। আধুনিক ধান কাটার যন্ত্র নষ্ট হওয়ায় পাকা বোরো ধান কাটতে হচ্ছে কিছু সংখ্যক শ্রমিক দিয়ে। যন্ত্র নষ্ট এবং জমির ধান জমিতে নষ্ট হওয়ায় দ্বিমূখী লোকসান ঝুঁকিতে ওই কৃষক। জানা যায়, ১৯৯০ সাল থেকে কৃষক পীযুষ কান্তি চৌধুরী বিশু ধান, গম, ভুট্টোসহ বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ করেন। এছাড়া গরু-মহিষের খামার, মাছ চাষ করেন।
কৃষি বিভাগের তথ্যানুযায়ী, এবার বোরো মৌসুমে রাউজানে ৫৪০ হেক্টর জমিতে হাইব্রীড এবং ৪ হাজার ২১০ হেক্টর জমিতে উফসি ধানের চাষ করা হয়েছে। এসব ধান কাটার জন্য সরকারী ভুর্তকি মূল্যে সরকার ২৪ লাখ টাকার কম্বাইন হারভেস্টার যন্ত্রটি দেয়া হয়েছে কৃষকদের।
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রার্দুভাবে শ্রমিক সংকট। এই সংকট নিরসনের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শক্রমে ভুর্তুকি মূল্যে ‘মেটাল এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করেন কম্বাইন হারভেস্টার। এই যন্ত্রটি দিয়ে রাউজানে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধনের পর কৃষক আনোয়ার পাশার ৪একর ধান কেটে নিজের ৩একর ধান কাটার পর অচল হয়ে পড়ে । এরপর মেটাল এগ্রো কর্তৃপক্ষকে জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি। যন্ত্রটি অচল হয়ে পড়ায় বিপুল পরিমান পাকা বোরো ধান ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে। জমির ধান জমিতেই নষ্ট হচ্ছে। এছাড়া এই যন্ত্রের মাধ্যমে ঘন্টায় এক একর জমির ধান কাটা, মারাই, ঝাড়াই ও বস্তাবন্দির সুবিধার কথা থাকলেও বাস্তবে সম্ভব হচ্ছে ৪০ শতক। পাশাপাশি ১০/১২ আড়ি ধান গাছের সঙ্গে রয়ে যাচ্ছে। অথচ এই যন্ত্রটি ব্যবহার করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় যেসব কৃষক বেশি পরিমাণ জমিতে চাষাবাদ করেছেন তাদের ধান কর্তন করার সবিধা প্রদানের কথা ছিল।
এ ব্যাপারে মেটাল এগ্রো’র অফিসে ফোন করা হলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আশরাফুজ্জান বলেন, আমাদের মেক্যানিক ফটিকছড়িতে রয়েছেন। তিনি এক ঘন্টার মধ্যে কৃষক বিশুর বাড়ীতে গিয়ে অচল হওয়া মেশিনটি মেরামত করে ব্যবহার উপযোগী করা হবে।

এবিষয়ে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ বলেন, ধানকাটার যন্ত্রটি অচল হওয়ার ব্যাপারে কৃষক আমাকে বলেনি। মেশিনটি বিক্রয়কারী প্রতিষ্ঠান মেরামত করে সচল না করলে ফেরত দেওয়া হবে বলে তিনি জানান।





আর্কাইভ