শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » অসহায় মায়ের বাড়িতে ঈদ বাজার নিয়ে হাজির এএসপি শামীম
প্রথম পাতা » চট্টগ্রাম » অসহায় মায়ের বাড়িতে ঈদ বাজার নিয়ে হাজির এএসপি শামীম
শনিবার ● ১৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অসহায় মায়ের বাড়িতে ঈদ বাজার নিয়ে হাজির এএসপি শামীম

ছবি: সংবাদ সংক্রান্ত মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: মানবিকতার অনন্য নজির রাখলেন চট্টগ্রামের এএসপি (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।
সপ্তাহ খানেক আগে যে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তিনি জেলে পাঠিয়েছিলেন, এবার ঈদের আগের রাতে (চাঁদ রাত) সেই মাদক ব্যবসায়ীর দুইদিনের উপোস বিধবা মায়ের কাছে ব্যাগ ভর্তি মাছ, মাংস, সেমাই, চিনি, নুডুস এবং পোলাওর চাল নিয়ে হাজির হয়ে গেলেন তিনি।
একজন মাদক ব্যবসায়ীর পরিবারের সদস্যের বিপদের মুহূর্তে দাতার ভূমিকায় একজন পুলিশ কর্মকর্তা! অবিশ্বাস্য না?
গত বৃহস্পতিবার রাত (১৩ মে) ঘটনা। ঘটনাস্থল জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন রাইখালী গ্রাম। ঘড়ির কাঁটা তখন ২টার ঘর পার হয়ে গেছে। দিনকয়েক আগে ৫০ লিটার মদসহ আটক হয়ে বর্তমানে কারাগারে থাকা মাদক ব্যবসায়ী রিয়াদ হোসেনের বাড়িতে হাজির হয় সার্কেল এএসপিসহ পুলিশ দল। রিয়াদের মা বৃদ্ধা মঞ্জু বেগম প্রথমে দরজা খুলতে ইতস্তত করলেও পরে পুলিশ সদস্যদের সবার হাতে বাজারের ব্যাগ দেখে তাজ্জব হয়ে যান। আড়াই কেজিরও বেশি ওজনের রুই মাছ, মুরগিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে ভরা ব্যাগ তার হাতে হস্তান্তর করে ফিরে যায় পুলিশ।
তার আগে অসহায় মঞ্জু বেগমকে সান্ত্বনা দিয়ে তার সাথে কিছুক্ষণ কথাও বলেন এএসপি শামীম।
খোঁজ নিয়ে জানা যায়, রিয়াদ হোসেন (২২) রাইখালী গ্রামের মৃত শামসুল আলমের পুত্র। এখন থেকে ৯ মাস পূর্বে হঠাৎ বাবার মৃত্যুর পর থেকে বিধবা মা মঞ্জু বেগমকে নিয়ে রিয়াদ রায়খালিরই একটি জরাজীর্ণ বাসায় ভাড়া থাকেন। পেশায় রিকশা চালক রিয়াদের আয়েই টেনেটুনে চলতো মা ছেলের দিন। কিন্তু গত ৫ মে মদসহ রিয়াদ পুলিশের হাতে গ্রেফতার হলে একমাত্র উপার্জনক্ষম পুত্রকে হারিয়ে ঘোর অমানিশায় পড়ে যান বৃদ্ধা মঞ্জু।
অনাহারে অর্ধাহারে কাটতে থাকে তার দিন। গত বেশ কয়েকদিন ধরে তিনি রোজা রেখেছেন প্রায় সেহেরি ইফতার ছাড়াই। দিনের পর দিন উপোস করার প্রভাব শরীরের ওপরও পড়ে। এদিকে বাকি পড়ে আছে যে জরাজীর্ণ ঘরে বাস করেন, সেটার কয়েক মাসের ভাড়াও। এমন অবস্থায় ঈদ- উৎসবের কথা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি বৃদ্ধা মঞ্জু। কিন্তু সার্কেল এএসপি আনোয়ার হোসেন শামীমের মানবিকতায় ঈদ তো হলেও তার পাশাপাশি ব্যবস্থা হয়ে গেল সামনের আরো কিছু দিনের খাদ্য।
এ বিষয়ে এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমরা আমাদের বেতন ও ঈদ বোনাসের টাকা থেকে সমাজের অভাবি মানুষদেরকে ঈদের বাজারের ব্যবস্থা করে দিচ্ছি। এর ধারাবাহিকতায় চাঁদ রাতে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ঘুরে-ঘুরে প্রকৃত অভাবি ও নিঃস্ব মানুষদের হাতে ঈদ বাজার তুলে দিয়েছি।’ মঞ্জু বেগমের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তাঁর অবস্থা শুনে আমাদেরও খারাপ লেগেছে। ইনশা আল্লাহ ভবিষ্যতেও তার পাশে থাকবে পুলিশ’। বৃদ্ধা মঞ্জু বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি ঈদের দিন যে কিছু রান্না করে খাব, সেই চিন্তাও করিনি। তবে আমি আল্লাহর কাছে চেয়ে ছিলাম, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে’। তিনি পুলিশ সদস্যদের জন্য দোয়া করেন।





আর্কাইভ