শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » ১লা জুন থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী
প্রথম পাতা » ঢাকা » ১লা জুন থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী
রবিবার ● ৩০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১লা জুন থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী

ছবি: সংবাদ সংক্রান্ত ঢাকা প্রতিনিধি :: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর চত্বরে আজ ৩০শে মে রবিবার বিকাল সাড়ে ৩টায় এক গণ-সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থীরা ১লা জুন থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী গতকালকে বলছেন, অভিভাবকরা নাকি চায় না শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। উনার কাছে নাকি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বার্তাই আসে।

শিক্ষার্থী বলেন, বিভিন্ন সময়ে এ বিষয় নিয়ে জরিপে শিক্ষামন্ত্রীর দেয়া তথ্যের সম্পূর্ণ বিপরীত পাওয়া যায়। যেমন:- পিপিআরসি এবং বিজিআইডি পরিচালিত জরিপ জানায়, প্রাথমিকের ৯৭.৭% এবং মাধ্যমিকের ৯৬% অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে। এছাড়া ‘এডুকেশন ওয়াচ’- পরিচালিত জরিপেও প্রায় একই তথ্য উঠে আসে, যেখানে ৭৬ শতাংশ অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে মতামত দেন। শিক্ষার্থীরা বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে সেই সব সংখ্যাগুরু অভিভাবকের বার্তা কেন এসে পৌছায় না? কেন শুধু সংখ্যালঘু অভিভাববকদের বার্তাই পৌছায়, তা আমাদের বোধগম্য হচ্ছে না।

শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষামন্ত্রী বলছেন, সংক্রমণের হার ৫% নিচে নামলে নাকি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তাহলে বলতে হয় গত জানুয়ারীতেও তো সংক্রমণের হার ৫% এর নিচে নেমে যায়, তখন কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলো না ?

শিক্ষার্থীরা আরো বলেন, ফেব্রুয়ারীর শুরুতে দেশে সংক্রমণের হার ২% এরও নিচে তে নেমে আসে। কিন্তু ফেব্রুয়ারীতে টিকা কার্যক্রম শুরু পর থেকেই সংক্রমণ ও মৃত্যুহার বাড়তে থকে। শিক্ষার্থীরা নোবেল পুরস্কার বিজয়ী বিশেষজ্ঞ লুক মন্টাগনিয়ার বক্তব্য উদ্ধৃতি দিয়ে বলেন, “টিকা দেয়ার সাথে করোনার বৃদ্ধির সম্পর্ক আছে” সম্প্রতি বিশ্বকে জানিয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী বিশেষজ্ঞ লুক মন্টাগনিয়ার । শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে আবারও টিকা কার্যক্রম গতিশীল হচ্ছে। এখন যদি ফের করোনার মাত্রা বৃদ্ধি পায়, তবে শিক্ষা প্রতিষ্ঠান এ বছরও খোলার মুখ দেখতে পাবে না। তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে টিকা দান বা সংক্রমণ হারের হ্রাস-বৃদ্ধির কোন শর্ত আরোপ করা কখনই ঠিক হবে না। বরং বিনাশর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী আরো বলেছেন, “আন্দোলনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না।” অথচ বিশেষজ্ঞরা বলছেন, বাসায় বসে থাকলে বরং আরো স্বাস্থ্যঝুঁকি বাড়ে। কারণ দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, যা রোগাক্রান্ত হওয়ার সম্ভবনা বৃদ্ধি করে, যা খুবই ভয়ঙ্কর একটি বিষয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় আবদ্ধ থাকা মানসিক স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। জরিপে উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ৫২.৮৭ % শিক্ষার্থী মানসিক অসুস্থ হয়ে উঠেছে, ৪০.৯১ % এর মানসিক বৈকল্য দেখা দিয়েছে এবং ১২.৮% শিক্ষার্থীর মাঝে আত্মহত্যা প্রবণতা দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে পুরো একটি প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে, যা করোনার ক্ষতি থেকে আরো বেশি ভয়ঙ্কর ও সুদূর প্রসারী। কিন্তু শিক্ষামন্ত্রী সেই ক্ষতির কথা আমলেই আনছেন না।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের বাড়িতে আটকে রেখে শতভাগ অনলাইন মুখী করে মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দেয়া হয়েছে। অনেকে অনলাইনে গেমে বুদ হয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে। শিক্ষা মন্ত্রনালয় এখন পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ করে তাদের দায় সারতে চায়। কিন্তু ভিপিএন ডাউনলোড করে যে কেউ এ গেমগুলো খেলতে পারে, তখন শিক্ষা মন্ত্রনালয় কি করবে ? শিক্ষা মন্ত্রনালয় কি তার ভিপিএন পাহারা দিবে ? শিক্ষার্থীরা বলেন, গেম নিষিদ্ধ করার থেকে বেশি দরকার শিক্ষার্থীদের অনলাইন ক্লাস থেকে বাস্তব ক্লাসে ফিরিয়ে নিয়ে আসা, তাহলে অনেকেই এসব ভয়ঙ্কর গেমের নেশা থেকে বাচতে পারবে।

সমাবেশে বক্তব্য দেন, ‘অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান, মুহম্মদ শামসুল ইসলাম- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এম রাহাত- ঢাকা বিশ্ববিদ্যালয়, সহ আরো অনেকে।





ঢাকা এর আরও খবর

তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ