শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়

--- ‎মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া :: ‎রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস ২টি হত্যায় ২৪ ঘন্টার মধ্যে ২জন প্রধান আসামীকে গ্রেফতার ও দুর্গাপূজাসহ আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকাল চারটায় রাঙ্গুনিয়া মডেল থানা মিলনায়তনে।
‎
‎এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া-রাউজান (এএসপি) সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন (পিপিএম)।
‎
‎ উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোঃ সেলিম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম,সিনিয়র সহসভাপতি রাহাত মামুন, নেজাম উদ্দিন,মোঃ ইদ্রিসসহ অন্যানরা।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে এএসপি মোঃ বেলায়েত হোসেন জানান, রাঙ্গুনিয়ায় দুটি চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় পেশাদারিত্বের চ্যালেঞ্জ নিয়ে ১দিনের ব্যবধানে দুটি হত্যাকান্ড সংঘটিত হয়েছিল এবং উক্ত হত্যাকান্ডের আসামী সনাক্তের কোন ক্লু ছিলনা। কিন্তু তথ্য প্রযুক্তি ও চৌকশ অভিযানের ফলে ২৪ঘন্টার মধ্যে সংঘটিত হত্যাকান্ডের প্রধান আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিত্তিহীন কল্প কাহিনীকে মিথ্যা প্রমাণিত করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়।
‎
‎তিনি আরো জানান, দুটি হত্যা মামলায় আসামীরা অজ্ঞাত ছিল। সঠিক তদন্ত ও ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হয়েছে।
‎
‎উল্লেখ্য গত মঙ্গলবার দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটায় মোঃ রহমত উল্লাহ ও বুধবার রাতে লালানগর খীলমোগলে খোরশেদ আলম খুন হয়েছিল।এতে প্রধান আসামীরা ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার হয়।
‎
‎তাছাড়া দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি গুজব ও সাম্প্রদায়িক যেকোন উষ্কানিতে কান না দেয়ার আহবান জানান। সবার আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন,সকলের আন্তরিকতা ও সহযোগিতায় এবার দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)