বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গোলাপগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে আগুন
গোলাপগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে আগুন
সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যূতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা গেলেও আগুনে কি পরিনাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যায়নি।
আজ বুধবার ২ জুন ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার পৌর শহরে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।
এটিএম বুথে রাতে ডিউটিরত সিকিউরিটি গার্ড মাহমুদুর রহমান বাবলু বলেন, ভোর সাড়ে ৪ টার দিকে হঠাৎ বুথের ভিতরে আগুন লেগে যায়। এ সময় ফজরের নামাজের জন্য জায়গার স্বত্বাধিকারী বুথের পাশ দিয়ে যাচ্ছিলেন। আগুন দেখে সাথে সাথে তিনি পিকআপ নিয়ে ফায়ার সার্ভিসের অফিসের দিকে রওয়ানা হোন।
বাবলু বলেন, আগুন লাগার সাথে সাথে গোলাপগঞ্জ থানা পুলিশকে অবহিত করি। থানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে কল দেন এবং বিদ্যুৎ অফিসে কল দিয়ে বিদ্যুৎ বন্ধ করার ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিস আসার আগেই বুথের ভিতরের দামি আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গোলাপগঞ্জের ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক চৌধুরী আবুল কালাম পারভেজ জানান, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছেনা। হেড অফিস থেকে পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে দেওয়া হবে।





চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার