শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অস্ত্র ব্যবসায়ী আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অস্ত্র ব্যবসায়ী আটক
শুক্রবার ● ৪ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে অস্ত্র ব্যবসায়ী আটক

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা। আমির হামজা, রাউজান প্রতিনিধি :: অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে ক্রেতার কাছে পৌঁছার আগেই পুলিশের হাতে ধরা পড়েছে এক ব্যবসায়ী। তার নাম সাজ্জাদ হোসেন (২৬)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৫মিনিটের দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোতালেব টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত সাজ্জাদ হোসেন নোয়াখালি জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়া গ্রামের চরচ্যাঙ্গা এলাকার মো. আলম শরীফের ছেলে। সে দির্ঘদিন ধরে রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকান্দর সওদাগরের নতুন বাড়িতে ভাড়া থাকতো। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ সাজ্জাদকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আজ তাকে শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় চাঁদাবাজি, মারামারি, মদকসহ ৪টি মামলা রয়েছে বলেও জানান ওসি রাউজান।

হালদায় নতুন করে হাসি ফুঁটিয়েছে মা মাছ

রাউজান :: দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে পরিপূর্ণ ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। গত বুধবার সন্ধ্যার পর থেকে মা মাছ ডিম ছাড়তে থাকে। ডিম সংগ্রহকারীরা সারা রাত ডিম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন। ঝুম বৃষ্টিতে পাহাড়ী ঢলে পরিপূর্ণ ডিম ছেড়েছে মা মাছ। রাউজান উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে প্রায় দুই হাজার কেজি পরিমানের ড়িম সংগ্রহ করেছেন জেলেরা। জানা গেছে, হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশের আজিমের ঘাট, অংকুরি ঘোনা, কাগতিয়ার মুখ, গড়দুয়ারা নয়াহাট, রাম দাশ মুন্সির ঘাট, মাছুয়া ঘোনাসহ বিভিন্ন পয়েন্টে শত শত নৌকা নিয়ে কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করছেন ডিম সংগ্রহকারীরা। নদীর উপরিভাগের বেশি ডিম পাওয়া গেছে। অংকুতিঘোনা, গড়দুয়ারা নয়া হাটে এলাকায় প্রতি নৌকায় কোনো ১০/১২ বালতি আবার কেউ কেউ ৫/৭ বালতি করে ডিম পেয়েছেন। সব চেয়ে কম ডিম পেয়েছেন নীচের অংশের আজিমের ঘাট এলাকায়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর বলেন, গত এক সপ্তাহ আগে নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। তখন ৩৪৩টি নৌকায় ৬শতাধিক ডিম সংগ্রহকারীর মধ্যে প্রত্যেক নৌকা গড়ে ২ বালতি করে ডিম সংগ্রহ করেছিল। তবে বর্তমানে ডিমের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হালদা বিশেষজ্ঞ জানান, গত সাপ্তাহের তুলনায় হালদায় লবণাক্ততা কমে স্বাভাবিক হয়েছে। বর্তমানে লবণাক্তের পরিমাণ ০.০৬ পিপিটি। যা একেবারেই স্বাভাবিক। তাই ডিম নষ্ট হওয়ার সম্ভবনা নেই।

করোনায় আক্রান্ত ওমানে দুই ভাইয়ের মৃত্যু
রাউজান :: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল ৩ জুন বৃহস্পতিবার সকালে ওমানের একটি হাসপাতালে তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তাঁদের পরিবার।
করোনায় মৃত্যু হয় মো. আবুল কালাম (৬০) ও আবুল কাসেম (৫০)।
জানা যায়, তাদের বাড়ী রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ীর মৃত মৃত সুলতান আহম্মদের পুত্র। জানা গেছে, প্রায় ২১ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার ঐ দুই ভাই মারা যান। আবুল কালামের দুই পুত্র ও এক কন্যা সন্তান এবং আবুল কাসেমের তিন কন্যা সন্তান রয়েছে। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদে রাউজানে শোকের ছায়া নেমে আসে।





আর্কাইভ