শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
রাঙামাটি, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » জীববৈচিত্র রক্ষার দাবীতে গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » জীববৈচিত্র রক্ষার দাবীতে গাইবান্ধায় মানববন্ধন
শনিবার ● ৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীববৈচিত্র রক্ষার দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

ছবি: সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: জলাশয়-পুকুর দখল ও দুষণমুক্ত, কৃষিজমি নষ্ট করে পরিবেশ বিরোধী উন্নয়ন কর্মকান্ড বন্ধ এবং জলবায়ু ঝুঁকি থেকে মানুষ ও জীববৈচিত্র রক্ষার দাবীতে গাইবান্ধায় নাগরিক সংগঠন জনউদ্যোগ এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ৫ জুন সকালে শহরের ডি.বি. রোডে,“বাস্তুতন্ত্র পুনরুদ্ধার” প্রতিপাদ্যে জনউদ্যোগ, গাইবান্ধার আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গণফোরামের জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সাবেক কাউন্সিলর সাজেদা পারভীন, সনাকের সহ-সভাপতি অশোক সাহা, ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেজ সরকার, দলিত নেতা খিলন রবিদাস, আদিবাসী যুব নেত্রী সখি পাহাড়ী, যুব নেত্রী শিখা রানী প্রমুখ।

বক্তরা বলেন, দেশের প্রায় ৮০ হাজার হেক্টর জমি প্রতিবছর অকৃষি খাতে চলে যাচ্ছে। গাইবান্ধা শহরসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত জলাশয়গুলো দখল করে ভরাট ও দুষণ করা হচ্ছে। যা আমাদের জীবন ও প্রকৃতিকে বিপন্ন করবে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাস্তুতন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সম্ভব বলে দাবি তাদের।

বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধা :: শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ শনিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।

বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের আয়ের উপর ১৫ শতাংশ কর আরোপের নামে শিক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীর বেতন ফি মওকুফ, সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে, স্বাস্থ্যবিধি মেনে ক্যা¤পাস খোলার রোডম্যাপ ঘোষণা, শ্রমজীবী জনগণের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবি জানান। সেইসাথে বক্তারা আসন্ন ২০২১-২০২২ সালের জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দ, পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ, শিক্ষার্থীদের মেসভাড়া বাসাভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ইন্টারনেটে গেম বন্ধ, পর্নোগ্রাফি ও পর্ণো ওয়েবসাইট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)