শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » রমেক মেডিকেল দালালমুক্ত করার দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » রমেক মেডিকেল দালালমুক্ত করার দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন
মঙ্গলবার ● ১৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমেক মেডিকেল দালালমুক্ত করার দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন

ছবি: সংবাদ সংক্রান্ত ষ্টাফ রিপোর্টার :: রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) মায়ের চিকিৎসা করাতে গিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দালালের হাতে মারধরের শিকার হওয়ার ঘটনার প্রতিবাদ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করার দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

আজ মঙ্গলবার ১৫ জুন দুপুরে উপজেলার সর্বস্তরের জন-সাধারণের’ ব্যানারে সাদুল্লাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এতে সাধারণ জনগণ ছাড়াও অংশ নেয় ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

এতে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন ও উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আহসান হাবিব নাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, সাদুল্লাপুরের শেরপুর গ্রামের শহিদুল ইসলামের অসুস্থ স্ত্রীকে তারই দুই ছেলে রমেকে নিয়ে যায়। সরকারি ফি ৩০ টাকার স্থলে ১০০ টাকা দাবি করে কর্তৃপক্ষ। অতিরিক্ত টাকার ভাউচার চাইলে তাদের দুই ভাইকে বেধরক মারপিট করা হয়। স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তারা আরও বলেন, হাসপাতাল পরিচালকের অপসারণ, দালাল ও দুর্ণীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই সাথে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেয়া হয়।

গত শুক্রবার সন্ধ্যায় অসুস্থ মায়ের চিকিৎসা করাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম। এ সময় ৩০ টাকা ভর্তি ফির বদলে ১০০ টাকা নেয় হাসপাতালের কর্মচারীরা। এর প্রতিবাদ করায় পিটিয়ে আহত করা হয় রিয়াদ ও রাশেদকে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তাদের পাঁচ কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)