শনিবার ● ২৬ জুন ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দল ত্যাগের খেসারত : দিঘীনালায় ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা
দল ত্যাগের খেসারত : দিঘীনালায় ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার বরাদম নওয়াপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শনিবার ২৬ জুন ভোরে ইউপিডিএফ(প্রসীত) দলের কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহত অমর জীবন চাকমা সাজেকের মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অমর জীবন চাকমা গত দুই বছর আগে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপ থেকে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে দীঘিনালা বরাদম এলাকায় বিয়ে করে নওয়া পাড়া এলাকায় কাঁচা তরকারি বিক্রি করে জীবন চালাতো।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম পেয়ার আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১