শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রেমের টানে মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে পালিয়ে বিয়ে
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রেমের টানে মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে পালিয়ে বিয়ে
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমের টানে মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে পালিয়ে বিয়ে

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা। আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: প্রেমের কাছে জাতি-ধর্ম-বর্ণ সবকিছুই যেন তুচ্ছ। কালে-কালে ভালোবাসার টানে রাজপ্রাসাদও পায়ে ঠেলেছেন অনেকে। এবার প্রেমের টানে বাড়ি ছেড়ে ধর্মান্তরিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও শেষরক্ষা হলো না রাউজানের এক প্রেমিক যুগল অভি দাস ও মেহেরুন্নেছার।
আজ ৮ জুলাই বৃহস্পতিবার ভোরে প্রেমিকার মা জেসমিন আক্তারের অপহরণের অভিযোগের ভিত্তিতে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুনের পরিকল্পনায় উপ পরিদর্শক অনুপম দাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ি শায়ের দিল নামক দুর্গম এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাউজান পৌরসভার ২ ওয়ার্ডের জামতল এলাকায় আবু হেনার ১৬ বছর বয়সী মেয়ে ও বিনাজুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মেহেরুন্নেছা প্রেমের টানে একই বিদ্যালয়ের সহপাঠী একই ওয়ার্ডের মোবারক খীল জলদাস পাড়ার মনোরঞ্জন দাসের পুত্র অভি দাসের সাথে পালিয়ে যান।
এ ঘটনায় প্রেমিকার মা জেসমিন আক্তার প্রেমিক ও প্রেমিকের বাবার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে রাউজান থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় ইতোপূর্বে গ্রেফতার হয়ে জামিনে এসেছেন প্রেমিকের বাবা মনোরঞ্জন।
আজ বৃহস্পতিবার সকালে থানা পুলিশ মহেশখালী হতে এই প্রেমিক জুটিকে আটক করেন। থানায় আটক প্রেমিক অভি দাস জানান, নবম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় তাদের মধ্যে প্রেমের সৃষ্টি হয়। দীর্ঘ আড়াই ধরে চলমান এই প্রেমের সম্পর্ককে পারিবারিক ও ধর্মীয় বাঁধা ডিঙিয়ে বিবাহে রূপ দিতে গত জুন মাসের ১৩ তারিখ উভয়ের স্বেচ্ছায় বাড়ি হতে পালিয়ে গিয়ে চন্দনাইশে অবস্থান নেন। সেখান হতে বান্দরবানে গিয়ে কলেমা পড়ে ধর্মীয় রীতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভি দাস। আদালতে এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করে রাখা হয় আয়াত ইসলাম। নাম পরিবর্তনের পর ইসলাম ধর্মের রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেখানে হতে পুনরায় চন্দনাইশে ফিরে এসে ভাড়া বাসায় একদিন অবস্থানের পর মহেশখালীতে বন্ধু বাড়িতে পালিয়ে যায়। সেখান হতে পুলিশ তাদের আটক করেন।
প্রেমিকা মেহেরুন্নেছা বলেন, আমি আয়াতকে (অভি দাস) মনেপ্রাণে ভালবাসি। বাড়িতে আমার বিয়ের কথাবার্তা চললে আমি তাকে পালিয়ে বিয়ে করা প্রস্তাব দিয়। সে প্রস্তাবে রাজি হলে আমি স্বেচ্ছায় তার সাথে পালিয়ে যায়। আমাকে কেউ অপহরণ করেনি। আমরা একে-অপরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।
এবিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, গত ১৪ জুলাই থানায় দশম শ্রেণী এক ছাত্রী অপহরণের অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর ভিকটিমকে উদ্ধার করতে আমরা নানান পরিকল্পনা গ্রহণ করি। সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনা করি। প্রযুক্তির মাধ্যমে তাদের স্থান নিশ্চিত করে উপ পরিদর্শক অনুপম দাসের নেতৃত্ব পুলিশের একটি দলকে মহেশখালী প্রেরণ করি। সেখানকার দূর্গম এলাকা হতে ভিকটিম ও অপহরণকারীকে আটক করা হয়। অপহরণকারীর ধর্মান্তরিত হওয়া ও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোন প্রমাণ তার দেখাতে সক্ষম হয়নি। আগামীকাল ভিকটিম মেহেরুন্নেসা এবং আসামি অভি দাসকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মামলাটি তদন্তাধীন আছে।





আর্কাইভ