শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ জুলাই ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু
শুক্রবার ● ১৬ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত-জাহিদুর রহেমান তারিক।মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মারা গেছে ৭ জন। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে ২৭৭ জনের নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯৪ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৯৩ ভাগ। এ নিয়ে নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৬ হাজার ৩৯ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ হয়নি। এদিকে ইসলামকি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার করোনা আক্রান্ত ৪ জনের লাশ দাফন করেছে ইফার লাশ দাফন কমিটি। এরা হলেন, মহেশপুরের বগা গ্রামের আলী আরজানের ছেলে মোঃ ইমান হোসেন (৩৫), শৈলকুপার কাজী ওয়াহিদের ছেলে কাজী শামীম হোসেন (৫৭), ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা সড়কের আবুল হোসেনের স্ত্রী পিরোজা বেগম ও হরিণাকুন্ডুর মান্দিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আকরাম হোসেন (৬২)। এই নিয়ে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটির মাধ্যমে এ পযন্ত ১৪৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।

অবৈধ পরাপারের সময় মহেশপুর সীমান্ত থেকে আটক-৬
ঝিনাইদহ :: বাংলাদেশের লকডউন শিথিল করার খবরে অবৈধ পথে ভারত থেকে আবারো মানুষ আসা শুরু করেছে। বৃহস্পতিবার অবৈধ পারাপারের সময় বিজিবি ৬ জনকে আটক করেছে। সকাল সাড়ে আটটার দিকে ৩ জন ভারত থেকে প্রবেশ করার সময় মহেশপুর ৫৮ বিজিবির হাতে আটক হয়। আটককৃতরা হচ্ছে, মাদারিপুর জেলার রাজৈর থানার বদরপাশা গ্রামের মৃত চান মিয়া মাতব্বরের ছেলে মোঃ আসাদুল মাতব্বর (৩৫), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার চিত্রাপাড়া গ্রামের সোলাইমান খানের ছেলে মোঃ রাকিবুল খান (৩২) ও একই গ্রামের মোঃ মিনহাজ হাওলাদারের ছেলে মোঃ এনায়েত হোসেন (৩৫)। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেতবাড়ীয়া গ্রামের মাঠ থেকে উল্লেখিত ৩ জনকে আটক করা হয়। তারা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। এদিকে মহেশপুরের মাটিলা গ্রাম থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদি মিয়াবাড়ী গ্রামের মনজুর মিয়ার স্ত্রী মিনু বেগম (৩২) সাথে তার মেয়ে বৃষ্টি আক্তার (১৩) কে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। ৬ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের ইন্তেকাল
ঝিনাইদহ :: চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ঢাকার লালবাগের ওয়েষ্ট এন্ড হাই স্কুলের শিক্ষক আশরাফুল হক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ও ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, একভাই, দুই বোন আতœীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী শিক্ষার্থী রেখে গেছেন। বুধবার ঢাকার মীরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের বড় জামাই এটিএন বাংলার সাংবাদিক আবু দারদা যোবায়ের জানান, তার শ্বশুর আশরাফুল হক বুধবার সকালে মিরপুর টোলারবাগস্থ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে মিরপুর বারডেম হাসপাতাল এবং পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার নগরবাথান গ্রামে মরহুম আশরাফুল হকের পৈত্রিক নিবাস। তার মৃত্যুতে আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও ওয়েষ্ট এন্ড হাই স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্ররা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুতে দেশে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে সাধনা রানী (৩৫) নামের এক গৃহবধূও মৃত্যু হয়েছে। মৃত সাধনা রানী হরিণাকুন্ডু পৌরসভাধীন ৭ নাম্বার ওয়ার্ডের হিটনগর গ্রামের কৃষ্ণ কুমারের স্ত্রী। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নিজ ঘরে কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পরিবরের সদস্যরা তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যু ঘোষনা করেন। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা গৃহবধু নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)