শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » গরুর খুঁটির আঘাতে রাউজানে যুবকের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » গরুর খুঁটির আঘাতে রাউজানে যুবকের মৃত্যু
রবিবার ● ১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গরুর খুঁটির আঘাতে রাউজানে যুবকের মৃত্যু

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা। আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের গরুর খুঁটির আঘাতে মোহাম্মদ আলমগীর (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলমগীর উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হায়দার আলী জমিদার বাড়ীর মৃত আবুল কাশেমের পুত্র। নিহতের প্রতিবেশী আব্দুল আজিজ জানান, কোরবানির ঈদের পরদিন আলমগীর তার গরুকে স্থানীয় একটি মাঠে ঘাষ খাওয়ার জন্য খুঁটিতে বেঁধে দেন। পরে খুঁটি তুলে গরু নিয়ে আসার সময় গরুটি দৌঁড়ে ছুটে যাওয়ার সময় গরুর খুঁটি সজোরে আলমগীরের মাথায় ধাক্কা লাগে। পরে মাথায় ব্যাথা নিয়ে স্থানীয় কাগতিয়া বাজারের প্রদীপ ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে আসেন। দীর্ঘ এক সপ্তাহ ধরে মাথায় ব্যাথার তীব্রতা বাড়তে থাকায় গত বৃহস্পতিবার নোয়াপাড়ার স্থানীয় একটি বে-সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাত আনুমানিক তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।
এর পরে অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আজ শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় জমিদার পাড়া মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। বিবাহিত জীবনে সে তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

রাউজানে ১২টি মামলা

রাউজান :: সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে নবম দিনের মতো রাউজানে অভিযান পরিচালনা করেছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। আজ ৩১ জুলাই শনিবার রাউজান উপজেলা নির্বাহী অফিসারের নেতুত্বে সারাদিন র্যাব, পুলিশ, আনসার বাহিনীর মাঠে ছিল। রাউজান উপজেলার দক্ষিণ প্রান্তের চট্টগ্রাম কাপ্তাই মহা সড়কের নোয়াপাড়া ও পাহাড়তলি চৌমুহনী এলাকা এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিধিনিষেধ অমান্য করায় নোয়াপাড়ায় মদিনা হোটেলকে ৫ হাজার টাকাসহ ১২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।





আর্কাইভ