শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধু একজন সত্যিকার জ্যোতির্ময় মহানায়ক : শিক্ষা উপমন্ত্রী মহিবুল
প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধু একজন সত্যিকার জ্যোতির্ময় মহানায়ক : শিক্ষা উপমন্ত্রী মহিবুল
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু একজন সত্যিকার জ্যোতির্ময় মহানায়ক : শিক্ষা উপমন্ত্রী মহিবুল

ছবি : সংবাদ সংক্রান্তচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চুয়েট শিক্ষক সমিতির আয়োজনে “বঙ্গবন্ধু : বাংলাদেশের জ্যোতির্ময় মহানায়ক” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম.পি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
ওয়েবিনারে মূল আলোচক হিসেবে ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এ.টি.এম. শাহজাহানের সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু সত্যিকার অর্থেই জ্যোতির্ময় মহানায়ক হয়ে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের অগ্রযাত্রায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি ভূমিকা রাখার আহবান জানান। এরকম চমৎকার একটি শিরোনামে ওয়েবিনার আয়োজনের জন্য তিনি চুয়েট শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানান।

গেস্ট অব অনার হিসেবে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশের স্বাধীনতায় জাতির পিতা ও তাঁর পরিবারের ভূমিকা অনস্বীকার্য। জাতির জনকের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। ১৫ আগস্টে নির্মমভাবে উনাকে না হারালে বাংলাদেশ অনেক আগেই একটি আত্মমর্যাদাশীল ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)