সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে করোনায় কর্মহীনদের মাঝে ২২ লাখ টাকা বিতরণ
খাগড়াছড়িতে করোনায় কর্মহীনদের মাঝে ২২ লাখ টাকা বিতরণ
আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড করোনায় আর্থিক সহায়তা ৪শ ৫১সদস্যের মাঝে ২২ লক্ষ ৫৫ হাজার টাকা বিতরণ করেছে।
গতকাল রবিবার (২২ আগস্ট) সকালে জেলা শহরের খাগড়াছড়ি গেইট সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এসময় প্রতি সদস্যকে ৫হাজার টাকা হারে ৪শ ৫১সদস্যকে ২২লক্ষ ৫৫হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতারা।
বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মধু সুদন দেবনাথ, সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ হোসন, সদস্য গোপাল চন্দ্র নাথ, সুভাষ বড়ুয়া, নুরুল আফসার, সিরাজ উদ্দিন সিরাজ, মো. ফরিদ, জসিম উদ্দিন, হিসাব রক্ষক মোমিনুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, দশের লাঠি একের বোঝা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সংগঠন আজ দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমান অবস্থানে দাঁড়িয়ে নিজেরাই নিজের কল্যাণে কাজ করছে। পাশাপাশি অসহায় মানুষের নানা সামাজিক কাজেও সহায়তা প্রদান করে আসছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১