শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » তুঁই আঁরে কিছু কিনি দিবা পল্লা
প্রথম পাতা » কক্সবাজার » তুঁই আঁরে কিছু কিনি দিবা পল্লা
মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুঁই আঁরে কিছু কিনি দিবা পল্লা

---

নারী দিবসে ‘পুরুষ ভাবনা’

অধ্যাপক আকতার চৌধুরী :: (৮ মার্চ ২০১৬ : কক্সবাজার ) আমার বউ গতকাল তার এক নিকট আত্মীয়কে দেখতে গেছে চট্টগ্রাম। তাই স্বাভাবিক কারণে বাসায় নেই। এদিকে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত ও অসম্মানিত নারীদের মুক্তির জন্য ১০৫ বছর আগে নারীরা নিজেদের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল তার বিশেষ দিবস অাজ। ওমেন্স ডে বা নারী দিবস।

তাই আমার জীবনে বিশেষ নারী গুলোকে হ্যালো করব এটা ভেবে রেখেছি অনেক রাত থেকে।
অনেকের সাথে হাই হ্যালো হল। কলিগদের ফুল দিয়েও ওইশ করলাম।
কিন্তু আসল নারীকে ওইশ করতে গিয়ে পড়লাম বিপাকে!
দুই চাটগাইয়া এক জায়গায় হলে যা হয় অার কি!
পরিবারে আমরা সাধারণত সন্তানদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলি।কিন্তু খুব ঘনিষ্ট বন্ধু বা কাছের কেউ হলে সমস্যাটা ভিন্ন রুপ মাত্রা নেয়।
এই যেমন , দুই চাটগাইয়া বন্ধু হলে কোন কথাই নেই ।
-দোস্ত কেমন আছিস !
এমনটা বলার বলার সাথে সাথে ডায়লগ ছাড়বে ।
-ওউড়া ফুড়ানি মারদ্দে নে!
-ছাবাইয়া কথা কত্তে শিখখছ । ইত্যাদি ইত্যাদি..।
আমারও একই অবস্থা। আমার বউও চাটগাইয়া, আমিও চাটগাইয়া।
তাই দুজনে সমানে চলে চাটগাইয়া ডায়লগ।
বউয়ের ক্ষোভ, কখনো তার সাথে রোমান্টিকভাবে কথা বলি না। কেন জানি মনে হয় , রোমান্টিকভাবে কথা বলাটা চাটগাইয়াদের জন্য একটু জঠিল ব্যাপার ।কারণ চাটগাইয়া ডায়লগগুলোকে নাটক বা হাস্য কৌতুকে এমনভাবে উপস্থাপনা করা হয় যেন এটা ফান করার উপাদেয় ভাষা!
যার কারণে কোন বিশেষ দিবসে রোমান্টিক হয়ে কথা বলা আর ফান করা একই কথা ।
আজকালকার চাটগাইয়া টিনেজরাও নিশ্চয় এভাষায় ভাবের আদান প্রদান করে না।
তবে প্রত্যেক ভাষার আলাদা মাধুর্যতা আছে। আছে রোমান্টিকতার আলাদা শব্দ ভান্ডার। কিন্তু শুদ্ধ ভাষার সাথে তুলনামূলক আলোচনায় সে মাধুর্যতা একটু বিব্রতবোধ করে।
আমার আরেকটা অভ্যাস আছে । অকপটে বলে ফেলি ।

যদি চা দেয়া হয় তার সাথে বিস্কুট থাকে আগে পরিবেশটা দেখে নিই। যদি দেখি পরিবেশ অনুকূলে অমনি বিস্কুটটা চায়ের মধ্যে চুবিয়ে খাই । এটা আগে চাটগাইয়াদের ক্ষেত্রে কমন ছিল। বিশেষ করে ‘বেলা বিস্কুট’ চুবিয়ে খাওয়া । এখন অনেকে সচেতন হয়ে গেছে । বাইরের কেউ থাকলে চুবিয়ে খায় না । তবে মনের ভেতরে খাওয়ার অপূর্ণতা থেকে যায় ।
যাক , আজকে আমার ভাষাতত্ত্ব মুখ্য উদ্দেশ্য নয়।
দুপুরে কলেজে থাকতে বউকে রিং দিলাম।
হ্যালো…..
অপর প্রান্ত থেকে বউ-
-কি কঁঅনা ।
-হ্যাপি ওমেন্স ডে ।
-ওমা , ইবা আবার কি !
-আজিয়া বিশ্ব নারী দিবস।
-তয় আই ক্যান গইত্তাম।
আমি বললাম – ধূঁরু…. , তোয়ারে কিছু গইত্তাম কইদ্দে নয়।
-শুধু ওইশ গরিদ্দে।
বউকে একটু রোমান্টিক মনে হল। এর পরই সুরটা একটু মোলায়েম করে বলল
-ওওও…… বুইজ্জি ….. তুই আঁরে কিছু কিনি দিবা পল্লা , কি কিনি দিবা ইয়ান কঅ।

বুঝলাম আমি মাইনকা চিপায় আটকে যাচ্ছি। পে- স্কেলের আশায় অগ্রীম বাকি খাওয়া কলেজ মাস্টার!
অামি অবস্থা বেগতিক দেখে আস্তে করে লাইনটা কেটে দিলাম ।
আর মনে মনে ভাবলাম –
নারী দিবসে ‘পুরুষ নির্যাতন’!

হাজার হলেও নিজের নারী , কিছুতো খসাবেই । হা হা হা ।
তবে মনে মনে বলি – ভাইরে – পুরুষ দিবসটা কবে হবেরে….!
সেদিন হয়তো আমিও বলব
– তুঁই আঁরে কিছু কিনি দিবা পল্লা !

হয়তো সেদিন সম-অধিকার প্রতিষ্ঠিত হবে।
লেখক : সম্পাদক , কক্সবাজার নিউজ ডটকম





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)