শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » বালাসি-বাহাদুরাবাদ ফেরি সার্ভিস চালুর দাবিতে ১০ দিনের আল্টিমেটাম
প্রথম পাতা » গাইবান্ধা » বালাসি-বাহাদুরাবাদ ফেরি সার্ভিস চালুর দাবিতে ১০ দিনের আল্টিমেটাম
সোমবার ● ৩০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বালাসি-বাহাদুরাবাদ ফেরি সার্ভিস চালুর দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, গাইবান্ধা :: উত্তরের জেলা গাইবান্ধার ফুলছড়ির বালাসি ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর দাবিতে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে নাগরিক মঞ্চ, গাইবান্ধা। আগামী দশ দিনের মধ্যে কোন সিদ্ধান্ত না এলে বৃহত্তর কর্মসূচির ঘোষনা দেন। এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সাথে ব্রহ্মপুত্র সেতু বা টানেল নির্মানেরও দাবি জানান।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে গাইবান্ধা নাগরিক মঞ্চের ডাকে ফুলছড়ির বালাসী ঘাটে এ কর্মসূচি পালন করে। সমাবেশে মুক্তিযোদ্ধা পূনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণ সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা দোকান মালিক সমিতিসহ জেলা ও উপজেলার দুইশতাধিক মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে।

ফেরি সার্ভিসের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বালাসী ঘাট প্রদক্ষিণশেষে বটতলায় এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ নাগরিকরা সড়ক অবরোধ করে।

নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেলে সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, গণফোরামের সভাপতি ময়নুল ইসলাম রাজা, গাইবান্ধা দোকান মালিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, প্রবীণ সাংবাদিক এসকে মজিদ মুকুল, ওয়ার্কার্স পার্টির সভাপতি প্রণব চৌধুরী খোকন, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, সাম্যবাদী আন্দোলনের জেলা আহবায়ক এ্যাড. নওশাদুজ্জামান, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান পিটন, বাসদ (মার্কসবাদী)র কাজী আবু রাহেন শফিউল্যাহ, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, সাংবাদিক হেদায়তুল ইসলাম বাবু, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, যুব ইউনিয়ন নেতা রানু সরকার, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান লিটন মিয়া প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু।

বক্তারা বলেন, বালাসি ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর জন্য বিআইডব্লিউটিএ ১৪৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনালসহ অবকাঠামো নির্মাণ করেছে। কিন্তু সম্প্রতি বিআইডব্লিউটিএ’র এক প্রতিবেদনে এই পথে আর ফেরি চালু করা সম্ভব নয় বলে উল্লেখ করা হয়। সম্ভাব্যতা যাচাই-বাছাই ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করায় এই ফেরি রুটটি চালু করা সম্ভব হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বক্তারা প্রশ্ন তোলেন, এর জন্য দায়ী কে, কার বা কাদের স্বার্থে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল?

তারা এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি ও দুর্নীতির উৎস খুঁজে বের করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। সেই সাথে আগামী দশ দিনের মধ্যে কোন সিদ্ধান্ত না এলে বৃহত্তর কর্মসূচির ঘোষনা দেন।

বক্তারা বালাসিতে ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্যও সকলের প্রতি আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)