মঙ্গলবার ● ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় ৩ হাজার লিটার মদসহ আটক-১
গুইমারায় ৩ হাজার লিটার মদসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারায় গাঁজা পাচার ও অবৈধ চোলাই মদ বিক্রি করার সময় সেনাবাহিনীর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মদ, মুলি ও মদ তৈরীর সরঞ্জামাদীসহ মদের কারখানা থেকে চাইহলামং মারমা(৪০) নামের একজনকে আটক করেছে।
গতকাল সোমবার(৩০ আগস্ট) রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্পোরাল ওমরের নেতত্বে ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের সি টাইপ টহল উপজেলার হাজাপাড়ায় সংগ্রাম দাশের বাড়ীতে অভিযান চালায়।
এসময় ৪টি ঘর তল্লাসী করে ৩ হাজার লিটার চোলাই মদ, ১ হাজার টাইগারের বোতল ভর্তি মদ, মদ তৈরীর চুলা ও কারখানা এবং প্রায় ২’শ মদ তৈরীর পাত্র উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে চাইলামং মারমা(৪০)নামের একজনকে আটক করা হয়।
এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংগ্রাম দাশ (৪৫)নামে এক মাদক চোরাকারবারী বাড়ি থেকে পালিয়ে যায়।
আজ মঙ্গলবার সকালে জব্দকৃত চোলাই মদ, মদ তৈরীর সরঞ্জামাদি সহ আটকৃত চাইলামং মারমাকে গুইমারা থানায় হন্তান্তর করা হয়।
এবিষয়ে গুইমারা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে খাগড়াছড়ি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১