বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা বিভাগ » শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষে শ্রমিক সংহতি ফেডারেশনের নারায়ণগঞ্জে সমাবেশ
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষে শ্রমিক সংহতি ফেডারেশনের নারায়ণগঞ্জে সমাবেশ
নারায়ণগঞ্জ :: গতকাল ২১ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ বিকিএমএ হেড অফিসের সামনে বেলা ৩ টায় শ্রমিক সংহতি ফেডারেশন (BFWS) কেন্দ্রীয় কমিটির ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়ন করার লক্ষে ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহামারীর দূর্যোগে দেশের শ্রমিকশ্রেনী সহ-শ্রমজীবী মেহনতি মানুষ সব দিক থেকে এক কঠিন সংকটময় দিন পার করছে।সরকার আর মালিকদের চরম স্বেচ্ছাচারীতার কারনে জীবনের চরম ঝুঁকি নিয়ে শ্রমিক তার কারখানার উৎপাদন চালিয়ে যাচ্ছে। সরকার ও মালিকশ্রেনী শ্রমিকদের দেওয়া তাদের কথা রাখতে ব্যার্থ হয়েছে,বরং শ্রমিকদের সাথে প্রতারণা করেছে। মালিকরা শ্রমিকদের যাওয়া-আসার ব্যাবস্থা করেনি, তাদেরকে কোনো ঝুঁকি ভাতা দেয়নি,মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় স্বাস্থসেবা দেয়নি।
নারায়ণগঞ্জ জেলা সভাপতি এ্যাডঃ সুমন মিয়া সভাপতিত্বে শ্রমিক সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সহ সভাপতি অরবিন্দু বেপারি বিন্দু, যুগ্ন সম্পাদক ইয়াছিন আহমেদ রুবেল, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আবু হাসান টিপু ও শ্রমিক নেতা আল-আমীনসহ আঞ্চলিক শ্রমিক নেতৃবৃন্দ।
শ্রমিক সংহতি ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিকদের ১০ দফা দাবী ঘোষণা করা হয়।





উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর