শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ইপিজেড স্থাপনের দাবিতে গাইবান্ধায় নাগরিক মঞ্চের সমাবেশ
প্রথম পাতা » গাইবান্ধা » ইপিজেড স্থাপনের দাবিতে গাইবান্ধায় নাগরিক মঞ্চের সমাবেশ
শনিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইপিজেড স্থাপনের দাবিতে গাইবান্ধায় নাগরিক মঞ্চের সমাবেশ

ছবি : সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার পলাশবাড়ীর মধ্যবর্তী সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপন, গাইবান্ধায় মেডিকেল কলেজ-কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে নাগরিক মঞ্চ গাইবান্ধা।শনিবার  ২৫ সেপ্টেম্বর সকালে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে ওয়াজিউর রহমানের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী প্রবীর চক্রবর্তী, অঞ্জলি রানী দেবী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আখিরুজ্জামান বাবু, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, এ্যাড. সরওয়ার হোসেন বাবুল, এ্যাড. সাঈদ আহমেদ আজাদ জয়, কাজী আব্দুর খালেক, ছাত্রনেতা ওয়ারেছ সরকার, ফিরোজ কবির রানা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন এ্যাড. মুরাদ জামান রব্বানী।

বক্তারা গাইবান্ধার ভূতপূর্ব ডিসি ড. কাজী আনোয়ারুল হক প্রস্তাবিত গাইবান্ধা পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় স্থাপনের দাবি জানান। তারা বলেন কিছু ষড়যন্ত্রকারী মহল তৎকালীন ডিসি’র প্রস্তাবনাকে ধামাচাপা দিয়ে বিরোধপূর্ণ ও বিতর্কিত একটি জায়গা বাগদাফার্মের তিন ফসলি জমি ইপিজেড করার পায়তারা করছে। গাইবান্ধা-পলাশবাড়ীর মধ্যবর্তী সাকোয়া ব্রীজ এলাকায় নির্মিত হলে রাজপথ-রেলপথ ও নৌপথ কাছাকাছি হওয়ায় বিনিয়োগকারীরা আগ্রহী হবে এবং গাইবান্ধা জেলার সকল উপজেলা সমানভাবে লাভবান হবে।
বক্তারা গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বালাসিঘাটে ব্রহ্মপুত্র সেতু বা টানেল নির্মাণেরও দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)