রবিবার ● ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » পরবাস » ২০২১ চার্চফিল্ড ওয়ার্ডে মোহাম্মদ উদ্দিন লিবডেম প্রার্থী মনোনীত
২০২১ চার্চফিল্ড ওয়ার্ডে মোহাম্মদ উদ্দিন লিবডেম প্রার্থী মনোনীত
লন্ডন :: ২ অক্টোবর : লিবারেল ডেমোক্রাটস (লিবডেম) আগামী বছরের মে মাসে অনুষ্ঠিতব্য রেডব্রিজ কাউন্সিল নির্বাচনে চার্চফিল্ড ওয়ার্ডে মার্টিন রোজনার, অ্যাশবার্ন হোল্ডার ও মোহাম্মদ অহিদ উদ্দিনকে কাউন্সিলর প্রার্থী মনোনীত করেছে।
আজ শনিবার বিকালে এলমহার্স্ট গার্ডেনসে চার্চফিল্ড লিবডেমস ফোকাস টিম আয়োজিত এক সভা্য় রেডব্রিজ কাউন্সিলের লিবডেমের চেয়ারপারসন গুইনেথ ডেকিন্সের উপস্থিতিতে প্রার্থী বাছাই কমিটির সভাপতি ক্যাথি ডেভিস আগামী ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিতব্য কাউন্সিল নির্বাচনের জন্য এই তিন প্রার্থীর নাম ঘোষণা করেন।
উল্লেখযোগ্য যে, আত্মনিবেদিত লিবারেল ডেমোক্র্যাটস মার্টিন রোজনার একজন সাবেক কাউন্সিলর, অ্যাশবার্ন হোল্ডার বিগত সাধারণ নির্বাচনে এমপি পদপ্রার্থী এবং মোহাম্মদ অহিদ উদ্দিন গত মে মাসে অনুষ্ঠিত রেডব্রিজ কাউন্সিলের উপনির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।
মনোনীত তিন প্রার্থীই তাদের ভোটারদের উদ্দেশে বক্তৃতা করেন। লিবডেম তাদের দলীয় প্রার্থী করায় তারা লিবডেমের স্থানীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অচিরেই চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের একটি কর্ম দিবস অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন হিদার লিডল ও সু রোজনার প্রমুখ।
উল্লেখ্য যে, প্রবল বৃষ্টি উপেক্ষা করে সভার কার্যক্রম অব্যাহত রাখা হয়।





১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ