শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড় ঝাঁপ
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড় ঝাঁপ
সোমবার ● ৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাট পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড় ঝাঁপ

---ঘোড়াঘাট প্রতিনিধি :: আসছে আগামী ২ নভেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচন ইভিএম- এর মাধ্যমে অনুূিষ্ঠত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক।
নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছে বিশেষ করে আওয়ামীলীগ প্রার্থীরা। বিনএনপি দলীয়ভাবে নির্বাচনে যাবে না মর্মে বিএনপি ও জামায়াত পরিচিত প্রার্থীরা যে যার মত নির্বাচনের প্রস্তুতি গ্রহন করে মাঠ চষে বেড়াচ্ছে। এবার এখন পর্যন্ত ঘোড়াঘাট পৌর নির্বাচনে ৯ জন প্রার্থী মাঠে থাকলেও ইতোমধ্যে গত রবিবার জেলা আওয়ামীলীগ দলীয় সভায় ৩ জনের তালিকা কেন্দ্রে প্রেরণ করেছে। এতে করে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ৩ জন বাদ গিয়ে সব দল মিলে মাঠে থাকছে ৬ জন।
নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন পেতে দৌড় ঝাঁপ শুরু করেছিল পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল। গত নির্বাচনে রিজার্ভ ভোট সহ নতুন ভোটারদের ভোট পেতে তিনি আপ্রাণ চেষ্টা করছেন। পাশাপাশি পৌর আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম ও উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম তাদের দলীয় কার্যক্রমে ব্যাপক অংশ গ্রহণকে পুঁজি করে তারাও দলীয় নৌকা প্রতীক পাওয়ার আশায় তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও নির্বাচনে নৌকা মনোনয়ন পেতে দৌড় ঝাঁপ করছেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সদস্য বিপুল চন্দ্র সরকার ও পৌর মহিলা যুবলীগের সভানেত্রী নিলুফা জাহান লায়লা। তবে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক যেই পাবে তার পিছনেই কাজ করবে এমন অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একই মঞ্চে দাড়িয়ে সম্প্রতি বিভিন্ন লেখালেখিও করছেন।
অপর দিকে বিএনপি যেহেতু দলীয় ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করছে না, সেখানে ২ জনকেই মাঠে থাকার আশ্বাস পাওয়া যাচ্ছে। বর্তমান ঘোড়াঘাট পৌসভার ২য় বারের নির্বাচিত মেয়র পৌর বিএনপি’র সভাপতি আব্দুস ছাত্তার মিলন ও গত ২ বারের নিকটতম পরাজিত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সহ সভাপতি আবুল কালাম আজাদ। অন্য দিকে জামায়াতে ইসলামী ঘোড়াঘাট পৌর শাখার সাবেক আমীর প্রভাষক আব্দুল মান্নান সরকার গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এবারও একইভাবে নির্বাচন করবেন বলে তিনি জানিয়েছেন। তবে আগামী নির্বাচনে জাতীয় পার্টির কোন প্রার্থীর খোঁজ মিলেনি।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ব্যপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেল পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা জানান, গত শনিবার তারা সমঝোতার চেষ্টা করে না হওয়ায় রবিবার জেলা আওয়ামীলীগের সভায় ৩ জনের নাম কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। কেন্দ্র যাকে নমিনেশন দিবে তিনিই আওয়ামীলীগের নৌকা প্রার্থী হিসেবে মনোনীত হবেন।





আর্কাইভ