শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ছাত্রলীগ নেতা রকি হত্যা মামলা : পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » গাইবান্ধা » ছাত্রলীগ নেতা রকি হত্যা মামলা : পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
সোমবার ● ৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রলীগ নেতা রকি হত্যা মামলা : পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে এই হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে রবিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমরান গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে ও রবিন পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসু মিয়ার ছেলে।

সোমবার ৪ অক্টোবর সকালে গাইবান্ধার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমরান ও রবিনকে গ্রেফতারের কথা জানান পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, এজাহার নামীয় আসামী ইমরানকে রবিবার ৩ অক্টোবর ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক লোহা গলানোর কারখানা থেকে গ্রেফতার করা হয়। ইমরানকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থাকায় রবিন নামে আর একজনকে গ্রেফতার করা হয়। এই দু’জন আসামীর কাছ থেকে পুলিশ অনেক তথ্য পেয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আলোচিত এই হত্যাকান্ড কি কারণে ঘটেছে এবং কেন করা হয়েছে পুলিশ তা জেনেছে তদন্তের স্বার্থে এখনই বলা সম্ভব নয় বলে জানান তিনি।

গত ১১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরে পুরাতন বাজার থেকে ঔষধ কিনে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বাড়ির দিকে যাওয়ার সময় গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ডের পুর্বপাড়ার হালিমবিড়ি ফ্যাক্টরি মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় এক যুবক কাঞ্চান ও তার সহযোগীরা ছাত্রলীগ নেতা রকির মটরসাইকেলের গতিরোধ করে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষনা করেন।

পরে নিহত ছাত্রলীগ নেতা রকির বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় কাঞ্চনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়। এঘটনায় তাঁদের মধ্যে এজাহার নামীয়সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)