শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড স্থাপন বন্ধের দাবিতে গণসমাবেশ
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড স্থাপন বন্ধের দাবিতে গণসমাবেশ
শনিবার ● ৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড স্থাপন বন্ধের দাবিতে গণসমাবেশ

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মধ্যবর্তী সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ৯ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে এ সমাবেশে বিভিন্ন শ্রেনি পেশার শতাধিক মানুষ এতে অংশ নেয়।

সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আহবায়ক মুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষ, জাসদ জেলা সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মৃদুল কান্তি, মানবাধিকারকর্মী অঞ্জলি রানী দেবী, মুক্তিযোদ্ধা সাকোয়াত হাসেন, সিপিবি পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড স্থাপনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বিরোধপূর্ণ জমিতে ইপিজেড চাই না। জেলা শহরের সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের জন্য ভূতপূর্ব জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক প্রস্তাব করে সরকারের সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করেছিলেন। সেটি কুচক্রমহল ধামাচাপা দিয়ে বিরোধপূর্ণ এলাকায় ইপিজেড করার পাঁয়তারা করছে। সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজলভ্য হবে পাশাপাশি অর্থৈনতিক উন্নয়নে জোরালো ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, গাইবান্ধা পকেট জেলা হওয়ায় দেশের উন্নয়নের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকের এই আন্দোলন প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত পৌঁছালে সকল ষড়যন্ত্রের অবসান হবে। জেলা শহরের মানুষ উন্নয়নের মূল স্রোতধারায় ফিরে আসবে।





আর্কাইভ