শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়কে পিচের পরিবর্তে ইটের সলিং
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়কে পিচের পরিবর্তে ইটের সলিং
বুধবার ● ২০ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়কে পিচের পরিবর্তে ইটের সলিং

ছবি : সংবাদ সংক্রান্ত জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: কালীগঞ্জ ঝিনাইদহ মহাসড়কের বেহাল অংশ যেনতেন ভাবে সংস্কার করা হচ্ছে। সড়কটির অসংখ্য ছোট-বড় গর্ত পাথরের কুচি ও পিচ দিয়ে সমান করা হচ্ছে। আর যেসব অংশ বেশি খারাপ, বিটুমিন উঠে গেছে, সেখানে ইট বিছিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সংস্কার কাজের জন্য মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সড়কের অবস্থা বেশি খারাপ হয়েছে। সড়কটির খানাখন্দের অংশে ইটের সলিং করে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে। সড়কটি দিন রাত সর্বসময় যানবাহন চলচল করে। চালকরা বলছে ভারি যানবাহন ইটের সলিং দিয়ে চলাচল করলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। দক্ষিন-পশ্চিমাঞ্চলের একমাত্র যোগাযোগ হচ্ছে ঝিনাইদহ-কুষ্টিয়া-যশোর মহাসড়ক। যশোর বেনাপোল স্থলবন্দর থেকে ঝিনাইদহের ওপর দিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করে। মোংলা নৌবন্দর থেকেও মালামাল নিয়ে ট্রাক চালকরা এ জেলার ওপর দিয়েই উত্তরবঙ্গে যান। এছাড়াও গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে ঢাকা, রাজশাহী, যশোর,কুষ্টিয়া,সিলেট,চট্রগ্রাম, ফরিদপুরসহ দেশের প্রতিটি এলাকার চলাচলের একমাত্র সড়ক। এমন কোন যানবাহন নেই যা এ সড়ক দিয়ে চলাচল করে না। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের সড়কপথে যোগাযোগের প্রধান মাধ্যম মহাসড়ক বেহাল দশায় পরিনত হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের চলচলে অনুপযোগি হয়ে উঠেছে যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ৫২ কিলোমিটার অংশ। মহাসড়কটির অধিকাংশ স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝিনাইদহ-যশোর সড়কের পিরোজপুর, বারোবাজার, কেয়াবাগান, কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড, নিমতলা বাসস্ট্যান্ড,সদর উপজেলার বিষয়খালী, চুটলিয়া মোড়, লাউদিয়া, মুজিব চত্বর এবং ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলা, ভাটই বাজার, দুধসর, বড়দাহ চাঁদপুর, গাড়াগঞ্জ, শেখপাড়াসহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। এতে সড়কের বিভিন্ন জায়গায় প্রতিদিনই যানজটের পাশাপাশি হচ্ছে ছোট-বড় দুর্ঘটনা। গর্তে পড়ে নষ্ট হচ্ছে যানবাহন। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারীরা। কুষ্টিয়া থেকে কালীগঞ্জের বারোবাজার পর্যন্ত সড়কের সব স্থানে বড় বড় গর্তে পরিনত হয়েছে। যেভাবে সড়ক ভাঙছে তাতে গাড়ি চালানো খুব কষ্ট। ভাঙার কারণে অনেক সময় গাড়ি ভেঙেচুরে পড়ে থাকে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান কালীগঞ্জ থেকে ঝিনাইদহ পর্যন্ত ১৫ কোটি টাকার টেন্ডার হয়েছে। এ সড়কের বরাদ্ধ হয়েছে ১০ কোটি টাকা। অপরদিকে মহেশপুর উপজেলার নুরানিপাড়া থেকে যাদবপুর পর্যন্ত ৫ কিলোমিটার টেন্ডার হয়েছে ,যার বরাদ্ধ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। মহাসড়কের ওই অংশের কয়েকটি জায়গার বিটুমিন উঠে বেহাল হয়ে যায়। এরপর থেকে অনেকটা জোড়াতালি দিয়ে মহাসড়কে যোগাযোগব্যবস্থা ঠিক রাখা হয়েছে।সড়ক বিভাগ থেকে মাঝে মধ্যে ইটের সলিং দিয়ে সংস্কার করলেও এক সপ্তাহের মধ্যেই আবারর গর্তের সৃষ্টি হচ্ছে। ওই সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস রুপসা পরিবহনের চালক শরিফুল ইসলাম জানান, অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে কোনো কোনো সময় গাড়ি বিকল হয়ে যাচ্ছে। অবশ্য সড়কে যে ইট ও বালি দেওয়া হচ্ছে খুব বেশি উন্নতমানের না। সড়কে পানি জমাট বাধার মধ্যে বালি ফেলে সলিং করা হচ্ছে।

সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন
ঝিনাইদহ :: কুমিল্লা, রংপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্ট করার প্রতিবাদে জঙ্গীবাদ ও ধর্মহীনদের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সরকারি আইনজীবীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সরকারি আইনজীবীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সরকারি কৌশুলী এ্যাড. বিকাশ কুমার ঘোষ, পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, নারী ও শিশু পিপি বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ সাবেক সহ-সভাপতি সাদাতুর রহমান হাদি, এ্যাড. সালমা ইয়াসমিনসহ অন্যান্যরা। এসময় বক্তারা, দেশের বিভিন্ন স্থানে মন্দির, মন্ডপ ভাংচুর কারী ও সাম্প্র্রদায়িক বন্ধন বিনষ্টকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ঝিনাইদহে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহ :: দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের পায়রা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক এম হাকিম বিশ্বাস, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশে সাইদুল করিম মিন্টু বলেন, সকল ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে আসছে। কিছু উন্নয়ন বিরোধী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সমাজে অরাজকতা সৃষ্টিকারী এসব ব্যাক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ