শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শুক্রবার ● ২২ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: “গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৫ম জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর সার্কেল আয়োজন করে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামের সভাপতিত্বে ও বিআরটিএ গাজীপুর সার্কেলের মোটরযান পরির্দশক কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, গাজীপুর জেলা আঞ্চলিক পরিবহণ কমিটির সদস্য প্রফেসর এম. এ বারী, গাজীপুর জেলা আঞ্চলিক পরিবহণ কমিটির সদস্য অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আলহাজ্ব ডা. মো. লোকমান হোসেন, গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহম্মেদ সরকার, বিআরটিসি’র ডিজিএম (ট্রেনিং) প্রকৌশলী ফাতেমা বেগম, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান উল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ছানোয়ার-ই-দীন, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. আবু নাঈম।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), মো. মেহেদী হাসান বিপ্লব (বাদামী বিপ্লব), বিআরটিসি’র ম্যানেজার কামরুজ্জামান সহ বিআরটিএ গাজীপুর সার্কেল, গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম বক্তব্যে বলেন, বিশ্বের সবচেয়ে গণবসতি আমাদের এই দেশ। ঢাকার কাছে থাকায় গাজীপুরে লোক সংখ্যা বেশী। যানজটও বেশী। একজন আরেকজনকে না দোষে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম বলেন, দেখা গেছে অনেকে মোটরসাইকেলে এবং গাড়ীতে সাংবাদিক বা প্রেস লিখে চলাচল করছে। আদো কি তারা সাংবাদিক! আবার কেউ কেউ মোটরসাইকেলে এবং গাড়ীতে সাংবাদিক বা প্রেস লিখে মাদক ব্যবসাও করছে। তাদের গাড়ী, গাড়ীর কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করতে হবে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি অধ্যাপক আলহাজ্ব ডা. মো. লোকমান হোসেন বলেন, ২৭ বছর আগে বান্দরবানে চিত্রনায়ক স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের চন্দনাইশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন ওই সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দুটি অবুঝ সন্তানকে বুকে নিয়ে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এ স্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।
নিসচার আন্দোলনের ফলে ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওই বছর থেকেই বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছে।
ডা. মো. লোকমান হোসেন আরো বলেন, গাজীপুর শহরে যেখানে ইচ্ছা সেখানে গাড়ী থামিয়ে যাত্রি উঠানামা করা হয়। এতে আরো যানজটের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, সড়কে গতি কমানো; দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করা; চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করা; বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি করা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্বরাস্তা (সার্ভিস লেন) তৈরি করা; পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করা; রেল ও নৌ-পথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়ক পথের ওপর চাপ কমানো; টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করাসহ ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে পারলে অনেকটাই কমে আসবে সড়ক দুর্ঘটনা। সাম্প্রতিক সময়গুলোতে দেখা গেছে যে, অধিকাংশ দূর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সঙ্গে পণ্যবাহী যানবাহনের সংঘর্ষে। মূলত সড়কে পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল এখন মরণদূত হয়ে দাঁড়িয়েছে। অথচ বিষয়টি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর ও টেকসই পরিকল্পনা এখন পর্যন্ত দৃশ্যমান নয়। তবে সরকারের নির্দিষ্ট পদক্ষেপ এবং চালক ও সাধারণ জনগনের সচেতনতার মাধ্যমে সড়কে কমবে মৃত্যুহার, এমনটাই প্রত্যাশা সবার।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ