শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের গণিত বিভাগে বিশ্ববরণ্যে গণিতবিদদের পোর্টেট কর্ণার চালু
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের গণিত বিভাগে বিশ্ববরণ্যে গণিতবিদদের পোর্টেট কর্ণার চালু
রবিবার ● ২৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের গণিত বিভাগে বিশ্ববরণ্যে গণিতবিদদের পোর্টেট কর্ণার চালু

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গণিত বিভাগে দেশ-বিদেশের বিশ্ববরণ্য বিভিন্ন গণিতবিদদের পরিচিতি সম্বলিত পোর্টেট ছবির একটি কর্ণার স্থাপন করা হয়েছে। যেখানে স্থান পেয়েছে বিশ্ববিখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ প্রফেসর ড. জামাল নজরুল ইসলামস, আলবার্ট আইনস্টাইন, স্যার আইজ্যাক নিউটন, স্টিপেন হকিং, লিওনার্ড অয়লার, পীতাগোরাস, শ্রীনিবাসা রামানুজান থেকে শুরু করে সাম্প্রতিককালের ফিল্ড মেডেলিস্ট টেরেন্স টাও-সহ দেশ-বিদেশের অন্তত ২০ জন গণিতবিদ ও বিজ্ঞানীদের পোর্টেট ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি।
আজ ২৪ অক্টোরব রবিবার সকাল সাড়ে ১১টায় গণিত বিভাগের সিম্যুলেশন ল্যাবে কর্ণারের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক রাশেদ রউফ।
উল্লেখ্য, পোর্টেট কর্ণারটি স্থাপনে সার্বিক সহযোগিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “পৃথিবীটা এখন আমাদের হাতের মুঠোয়। বিজ্ঞানের অভাবনীয় সাফল্যের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। আর এর নেপথ্যে রয়েছে বিভিন্ন গাণিতিক মডেল ও সূত্রাবলির প্রয়োগ। যে কারণে চুয়েটে আমরা প্রকৌশল শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞানের বিষয়েও গবেষণায় সমান গুরুত্ব দিচ্ছি। বিশ্ববরণ্য গণিতবিদ ও বিজ্ঞানীদের যাতে পরবর্তী প্রজন্ম হৃদয়ে ধারণ করতে পারে সেই উদ্যোগ গ্রহণের জন্য গণিত বিভাগকে আমি ধন্যবাদ জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক পরিমল ধর, চবি গণিত বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম. রেজাউল করিম স্বপন, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক হাসানুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শিপন চন্দ্র দেব নাথ, সরকারি বাকলিয়া কলেজের বিভাগীয় প্রধান মোহাম্মদ কামাল হোসেন, চট্টগ্রাম বন্দরের সিনিয়র হাইড্রোগ্রাফার ঢালী মোহাম্মদ শোয়েব নজির, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী জামাল উদ্দীন ও বেক্সিমকোর এরিয়া ম্যানেজার ও কর্পোরেট ব্যক্তিত্ব মোহাম্মদ মহসিন চৌধুরী, সরকারি সিটি কলেজের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আমিরুল মোস্তফা।





আর্কাইভ