শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ইউপিডিএফের সমাবেশ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ইউপিডিএফের সমাবেশ
রবিবার ● ২৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় ইউপিডিএফের সমাবেশ

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: ‘ভূমিদস্যু, হামলাকারী ও ফ্যাসিস্টদের হাতে জনগণ নিরাপদ নয়’ এই শ্লোগানে কুমিল্লা ও রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল)।
আজ রবিবার ২৪ অক্টোবর ২০২১ সকাল ১০ টায় ইউপিডিএফ’র মাটিরাঙ্গা ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে নিশান মারমা মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র মাটিরাঙ্গা ইউনিটের সংগঠক তৈফাং ত্রিপুরা, জনপ্রতিনিধি পঞ্চকুমার ত্রিপুরা ও ধজেন্দ্র ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজলার সভাপতি নন্দলাল ত্রিপুরা,পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর মাটিরাঙ্গা উপজেলার সদস্য বিনয় ত্রিপুরা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তা সরকারের ব্যর্থতারেই প্রতিফলন। জনগণের ভোটছাড়া ক্ষমতাসীন সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায় ও ভিন্ন ভাষা-ভাষী জাতিসত্তাসমূহের নিরাপত্তা দিতে পারছে না। ফলে সংখ্যালঘুদের আজ চরম নিরপত্তাহীনতার মধ্যেই বসবাস করতে হচ্ছে।
তারা বলেন, কুমিল্লায় হামলার পর যদি সরকার নিরাপত্তামূলক পদক্ষেপ নিতো তাহলে পরবর্তীতে অন্যান্য জায়গায় হামলার ঘটনা ঘটতো না। কিন্তু দেখা গেছে সরকার-প্রশাসন সে ধরনের কোন পদক্ষেপই নেয়নি। এমনকি হামলার সময় ৯৯৯ নম্বরসহ প্রশাসন ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি বলে ভুক্তভোগীরা বিভিন্ন মিডিয়ায় অভিযোগ করেছেন। এতই স্পষ্ট হয় যে, সরকারের একটি স্বার্থান্বেষী মহলই এই হামলার ঘটনায় জড়িত ছিল।
বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ দেশে অতীতে সংঘটিত সাম্প্রদায়িক হামলারগুলোর বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার বার বার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ করেন।
সমাাবেশ থেকে বক্তারা অবিলম্বে সারাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িত এবং মদদদাতাদের গ্রেফতার পূর্বক যথোপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ প্রদান এবং দেশের সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়াও একই দাবিতে জেলার মানিকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানিকছড়ি উপজেলা সদরের জামতলা এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অংচাহ্লা মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি অংচাই মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি অংহ্লাচিং মারমা।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ