শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » লিজ বা ব্যক্তিমালিকানায় নয়, বন্ধকৃত সকল পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু করার দাবীতে সমাবেশ
প্রথম পাতা » জাতীয় » লিজ বা ব্যক্তিমালিকানায় নয়, বন্ধকৃত সকল পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু করার দাবীতে সমাবেশ
সোমবার ● ১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিজ বা ব্যক্তিমালিকানায় নয়, বন্ধকৃত সকল পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু করার দাবীতে সমাবেশ

ছবি : সংবাদ সংক্রান্ত লিজ বা ব্যক্তিমালিমানায় নয়, বন্ধকৃত সকল পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়ন করা; এখনও পর্যন্ত বকেয়া কোন পাওনা না পাওয়া ৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাওনা ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী পরিশোধ করা এবং নামের ভুল শ্রমিকের পাওনা গেটপাস অনুযায়ী ও সকল শ্রমিকের অন্যান্য বকেয়া অবিলম্বে পরিশোধ করার দাবীতে আজ সকাল দশটা থেকে দূপুর একটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর উদ্যোহে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক অ্যাড. কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এসএ রশীদ। সমাবেশে শ্রমিকদের দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ কেন্দ্রীয় সদস্য ও বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র সভাপতি ও পাট বস্ত্র সুতাকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা শহীদুল্লাহ্ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য কমরেড মানস নন্দী, সিপিবি কেন্দ্রীয় সদস্য কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি ও স্কপ নেতা রাজেকুজ্জামান রতন, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি ও শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ আহ্বায়ক জহিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন আহ্বায়ক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক এএএম ফয়েজ, ট্রেড ইউনিয়ন ফেডারেশন যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, বিপ্লবী শ্রমিক সংহতি সভাপতি আবু হাসান টিপু, শ্রমজীবি সংঘ সভাপতি আব্দুর রশীদ, ইস্টার্ন জুট মিল সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খান, জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ আহ্বায়ক শহিদুল ইসলাম, খালিশপুর জুট মিল সিবিএ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বদলি পাটকল শ্রমিক সংগ্রাম পরিষদ খুলনা-যশোর আঞ্চলিক কমিটি আহ্বায়ক ইলিয়াস হোসেন, প্লাটিনাম জুট মিল শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক তালুকদার, স্টার জুট মিল শ্রমিক নেতা হামজা গাজী, ক্রিসেন্ট জুট মিল শ্রমিক নেতা জাকির হোসেন, করিম জুট মিল সংগ্রাম কমিটি সভাপতি মোঃ গোফরান, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, লতিফ বাওয়ানী জুট মিল সংগ্রাম কমিটি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খালিশপুর জুট মিল কারখানা কমিটি সদস্য সচিব আলমগীর কবির, দৌলতপুর জুট মিল কারখানা কমিটি আহ্বায়ক শেখ নূর মোহাম্মদ, সদস্য সচিব মোফাজ্জল হোসেন, জেজেআই মিল শ্রমিক নেতা শামস শারফিন, কার্পেটিং জুট মিল শ্রমিক নেতা জামাল মোল্লা, আলীম জুট মিল শ্রমিক নেতা শেখ রসুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের অর্থে পরিচালিত জাতীয় সম্পদ পাটকল ও চিনিকলসহ সকল রাষ্ট্রীয় কারখানা গত ৫০ বছরে ক্ষমতায় থাকা সকল পুঁজিবাদী দলগুলোর নেতৃত্বে লুটপাট করে ধ্বংস করা হয়েছে। আবার লোকসানি খাত দেখিয়ে সেগুলির সম্পদ পানির দামে ব্যক্তিমালিকদের হাতে তুলে দিচ্ছে। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত। সরকার পাটকলে গত ৪৪ বছরে সাড় দশ হাজার কোটি টাকা লোকসান হওয়ার কথা বলেছে। অথচ প্রতি বছর এর প্রায় দশগুণ টাকা বিদেশে পাচার হয়। ফলে ষড়যন্ত্রের ছক পরিষ্কার। তাই আজ জাতীয় সম্পদ রক্ষা করতে হলে এই দলগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। আর এজন্য দরকার সকল গণতান্ত্রিক দেশপ্রমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামতে হবে। পাটকল বন্ধ করা হয়েছে ১৬ মাস চলছে, এখনও সকল শ্রমিক তাদের বকেয়া পাওনা পায়নি। অবিলম্বে তাদের সকল বকেয়া পাওনা ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী পরিশোধ করার দাবী জানান নেতৃবৃন্দ।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ