বৃহস্পতিবার ● ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝালকাঠিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝালকাঠি প্রতিনিধি :: কেক কাটা র্যালীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের টাউন হলের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোনস্লে রোড় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি’র বাস বভনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ওজেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,যুবলীগ নেতা কামাল শরীফ ও মো. ছবির হোসেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে যুবলীগ।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়