রবিবার ● ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » নির্বাচনী সহিংসতায় দীঘিনালায় ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা : আহত-১৬
নির্বাচনী সহিংসতায় দীঘিনালায় ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা : আহত-১৬
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পার্বত্য জেলার দীঘিনালায় নির্বাচনী সহিংসতায় ১৬ জন আহত হয়েছেন।
রবিবার ২৮ নভেম্বর দুপুরের দিকে উপজেলার কবাখালি, বোয়ালখালি ও মেরুং ইউনিয়নে জালভোট দেয়াকে কেন্দ্র করে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় কবাখালি ইউনিয়নে দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করে দুবৃর্ত্তরা।
আহতরা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মেরুং ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, বাঁচা মেরুং কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নিলে ২সদস্য প্রার্থীর মধ্যে সংঘাতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
মেরুং হাজাছড়ায় হাজাধন কার্বারিপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২কেন্দ্রে ১৩আহত হয়।
এ ছাড়া কবাখালির হাচিনসনপুর কেন্দ্রে সংঘর্ষে আহত হয় ৩জন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা স্বর্ণা জানান, কয়েকটি কেন্দ্রে সংঘাতের ঘটনা ঘটে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে ঢিল ছুড়া হয়েছে।





খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল