শনিবার ● ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী আটক
মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী আটক
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদির ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কক্সবাজার জেলার ঈদগাঁ থানাধীন ধর্মের ছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আবু জাফর আনসারীর ছেলে ইয়াহিয়া কবির শোয়াইব (২৫) ও তার স্ত্রী একই থানাধীন জালালাবাদ ইউনিয়নের বাসিন্দা নাজমা আলম নোভা (১৯)। মিরসরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম চট্টগ্রাম একটা ইয়াবার চালান ঢাকা যাচ্ছে সেই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাদী ফকির হাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় ঢাকাগামী দাউদকান্দি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৭২) যাত্রী বেসে দুজনের গতিবিধি সন্দেহ হলে দেহ তল্লাশি করলে তাদের জিম্মায় থাকা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবিষয়ে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয়েছে।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা