শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বড়কামারকুন্ডু গ্রামে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। পুলিশ জানায়, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে কালীচরণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচিত হন শাহীদুল ইসলাম। মঙ্গলবার সকালে বড়কামারকুন্ডু গ্রামে শাহীদুলের সমর্থক লিটন হোসেনকে মারধর করে পরাজিত মেম্বর প্রার্থী ইকবালের লোকজন। এ ঘটনার জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। কোন পক্ষ থেকে অভিযোগ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

অশ্লিল ভাষায় কটুক্তি প্রতিবাদ করায় ঝিনাইদহে নারী মেম্বরকে পিটিয়ে জখম
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নে তিনবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য রহিমা বেগমকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরের সমর্থকরা দায়ী বলে রহিমা অভিযোগ করেন। এ সময় হামলাকারীরা তার গলার চেইন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। জানা গেছে, রহিমা বেগম একজন অসহায় ও হতদরিদ্র মানুষ হিসেবে পরিচিত। তিনি ইউপি সদস্য হয়েও ঝিনাইদহ সদর হাসপাতালে আয়ার কাজ করেন। তার উপর এই হামলায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। রহিমা বেগম অভিযোগ করেন, তার বোন পুবালী ব্যাংক থেকে সোমবাদ দুপুরে ৫০ হাজার টাকা তুলে দেন। ঝিনাইদহের ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তিনি বড়কামারকুন্ডু গ্রামের আলীমুদ্দীর মুদির দোকানে যান। এ সময় বড়কামারকুন্ডু গ্রামের আক্তার ডেকে নিয়ে অনুউচ্চরণযোগ্য অশালীন কথা বলেন। রহিমা এ কথার তীব্র প্রতিবাদ করলে আক্তার ও ঝন্টু তাকে কিল ঘুষি মেরে আহত করেন। তাদের আঘাতে রহিমা বেগম মাটিতে পড়ে গেলে আক্তার তার বুকের উপর পা উঠিয়ে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আশপাশের দোকানদাররা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর রহিমা দুইবার বমি করেন বলে তিনি নিজে জানান। অবস্থা বেগতিক দেখে চিকৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন, তবে তিনি অর্থের অভাবে যাননি। এ বিষয়ে আক্তার ও ঝন্টু অভিযোগ করেন ওই নারী মেম্বরই প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তাকে কোন রকম মারধর করা হয়নি।

ঝিনাইদহে লেডিস ক্লাবের কম্বল বিতরণ
ঝিনাইদহ :: তীব্র শীতে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পতœী রাফিজা সুলতানা আন্না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সংগঠনের সহ-সভাপতি সালমা সেলিম, এনডিসি ও সাধারন সম্পাদক রাজিয়া সুলতানা, সদস্য মার্জিয়া মোর্শেদ বিনতী, সেলিনা রহমান, ইশরাত জাহান, উম্মে হাবিবা, হোসনে আরা প্রমুখ। সেসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৪’শ অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

জমি বিক্রির টাকা আনতে গিয়ে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের শিকার এক দম্পত্তি
ঝিনাইদহ :: জমি বিক্রির পাওয়ানা টাকা চাইতে গিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন এক দম্পত্তি। টাকা দেওয়ার কথা বলে বাড়িতে জিম্মি করে ওই দম্পত্তিকে হত্যার ষড়যন্ত্র করে মজনুর রহমান ও তার পুলিশ ছেলে মিজান। এ ঘটনায় মর্মাহত ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ করেছেন শাহানুর নেছা নামে এক নারী। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পূর্বপুরন্দপুর গ্রামের জিয়া উদ্দীন খানের ছেলে কে.এম সালাহ উদ্দীন। তিনি উল্লেখ করেন, তার শাশুড়ি শাহানুর নেছাসহ অন্যান্যরা কালিগঞ্জ উপজেলার ত্রীলোচনপুর ইউনিয়নের দাদপুর মৌজার ২৪০ আর এস খতিয়ানভূক্ত ২১১ শতক জমি বিক্রি করেন। পঁচিশ লাখ সাতান্ন হাজার পাঁচ’শ টাকার মধ্য একই গ্রামের আফসার আলীর ছেলে মজনুর রহমান, মহর শেখের ছেলে জহির শেখ এবং যশোরের চৌগাছা উপজেলার সরূপপুর গ্রামের নূর আলীর ছেলে আব্দুর রাজ্জাক ১৩ লাখ ৭০ হাজার টাকা দেন। বাকি টাকা ১১ লাখ ৮৫ হাজার টাকার জন্য চেক প্রদাণ করেন। যার চেক নং ৬৯০৬১২৬, হিসাব নং-১২২৮৪ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কোটচাঁদপুর শাখা-ঝিনাইদহ। বিশ্বাসের কারণে শাহানুর নেছা টাকা বাকী রেখেই জমি রেজিষ্ট্রি করে দেন। এদিকে জমি রেজিষ্ট্রি হওয়ার পর চেক ফেরৎ দিয়ে বাকী টাকা নিয়ে যেতে বলেন মজনুর রহমান। সে মোতাবেক গত ৫ অক্টোবর চেক ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য জমি বিক্রেতাদের বাড়িতে ডাকেন প্রতারক মজনু। দাদাপুর গ্রামে উপস্থিত হলে জমি বিক্রেতাদের হাতে নগদ সাড়ে ৩ লাখ টাকা দিয়ে চেক ফেরৎ নেন এবং সঙ্গে সঙ্গে চেকটি ছিড়ে ফেলেন। চমর বিশ্বাস ভঙ্গের এ ঘটনায় হতবাক হয়ে পড়েন জমি বিক্রেতারা। এরপর তাদের বলা হয় চেক বইতে কোন পাতা নেই। ব্যাংক হতে চেক তুলে আমাদের পরে দিবেন। টাকা ও চেক না দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করতে না চাইলে প্রতারক মোঃ মজনুর রহমান ও তার পুলিশ ছেলে মিজান মিলে তাদের ঘরের মধ্যে আটকিয়ে মজনুর দেওয়া সাড়ে তিন লাখ টাকাও জোরপুর্বক ছিনিয়ে নেন এবং পূর্ব পরিকল্পনা মতে অভিযোগকারীর শিশু সন্তানকে জিম্মি করে ফেলে। এরপর বিবাদীর স্ত্রী, কন্যা ও পুত্রবধু আমাদের শিশু সন্তান সাফায়েতকে খুন করার হুমকি দিয়ে বলে, বেশি চেচামেচি করলে খুন করে ফলবো। শিশু সন্তানকে খুনের ভয়ে তারা এক সময় চুপ হয়ে যান। কিছু সময় পরে বিবাদীরা ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ বিষয়ে সালাহউদ্দিন ঝিনাইদহ পুলিশ সুপারের কাছে ও কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার পর থেকে মিজান ও তার লোকজন মোবাইলে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছেন। এতে তারা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভূক্তভোগী শাহানুর নেছা, ইদ্রিস আলী, মেহেনুর নেছা, সুমাইয়া ইসলাম ও তমা খাতুন প্রমূখ। এ বিষয়ে মজনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)