শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে নবনির্বাচিত ১৯২ ইউপি সদস্যের শপথ গ্রহণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে নবনির্বাচিত ১৯২ ইউপি সদস্যের শপথ গ্রহণ
বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে নবনির্বাচিত ১৯২ ইউপি সদস্যের শপথ গ্রহণ

--- আকতার হোসেন, মিরসরা(চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটা দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান এর সঞ্চালনায় নবনির্বাচিত ইউপি সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। এসময় মিরসরাইয়ের ১৬ ইউনিয়নের মোট ১৯২ জন ইউপি সদস্য শপথ গ্রহণে অংশ নেন। যার মধ্যে ১৪৪ জন সাধারণ সদস্য ও ৪৮ জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূইয়া, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য, মিডিয়া কর্মী ও সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে মিরসরাইয়ে ১৬ জন চেয়ারম্যান ও ১৪৪ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ১৯২ জন ইউপি সদস্য নির্বাচিত হয়। যেখানে ১৩ টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয় এবং বাকি ৩ টি ইউনিয়নে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয় এবং শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান।





আর্কাইভ