শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » গাজিপুর » শ্রীপুরে নৌকার কর্মীদের উপর হামলার অভিযোগ
প্রথম পাতা » গাজিপুর » শ্রীপুরে নৌকার কর্মীদের উপর হামলার অভিযোগ
শুক্রবার ● ৩১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে নৌকার কর্মীদের উপর হামলার অভিযোগ

--- মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. নুরুল হক আকন্দের নৌকা প্রতীকে নির্বাচনী কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউনিয়নের নানাইয়া পশ্চিমপাড়া মোল্লাবাড়ী এলাকায় হামলা করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা প্রতীকের স্টিকার লাগানো ১০/১২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল হক আকন্দের অভিযোগ, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় নানাইয়া পশ্চিমপাড়া মোল্লাবাড়ী এলাকায় গণসংযোগ চলাকালীন সময়ে প্রহলাদপুরের মৃত সিরাজ মোল্লার ছেলে খোকন মোল্লা ২৫/২৬ সদস্যের একদল সন্ত্রাসী দা, ছুরি, ছেনি, চাইনিজ কুড়াল, লাঠিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পিকাপে করে এসে আমার কর্মীদের উপর অতর্কিতভাবে হামলা করে। এবং ১০/১২টি মোটরসাইকেল ভাংচুর করে। এলাকায় ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে।

পরে রাত ১০টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে আইনগত তদন্ত করে আমরা যেটা সঠিক সেভাবে ব্যবস্থা নিবো। প্রত্যেকটি বিষয় পুংখানু পুংখানু ভাবে যাচাই করে দেখবো।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারী গাজীপুরের শ্রীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


গাজীপুরের শ্রীপুরে বাউল গান অনুষ্ঠিত

গাজীপুর :: গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের ৩ বছর পূর্তি উপলক্ষে

বিজয় দিবস ও বিশাল বাউল গান অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর এলাকার ভিটিপাড়া বাজার সংলগ্ন ফুটবল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরুল হক আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী অনিল চন্দ্র দাসসহ স্থানীয় নেতাকর্মী। অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন রজ্জব দেওয়ান বনাম জহির পাগলা।

মো. নূরুল হক আকন্দ বলেন, আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন।

শ্রীপুরের প্রহলাদপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী নুরুল হক আকন্দের নির্বাচনী পথসভা

গাজীপুর :: আসন্ন ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পথসভা করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ৯নং প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. নুরুল হক আকন্দ।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দিনভর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও বিকালে লোহাগাছিয়া বাজারে পথসভা করেন আওয়ামী লীগ প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি।

এসময় তিনি বাজার, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতি দিয়ে পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন। এসময় শত শত নেতাকর্মীর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

তিনি বলেন, আমার ভুলত্রুটি ক্ষমা করে আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং নৌকা মার্কায় ভোট দিবেন।

সভায় মো. নুরুল হক আকন্দের সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

আর্কাইভ