রবিবার ● ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১ ব্যক্তিকে তিন মাসের জেল
কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১ ব্যক্তিকে তিন মাসের জেল
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে পারকুল এলাকায় কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মো. হায়দার আলী (৩৮), গ্রাম-হামর কোনা, ডাক- আফরোজগঞ্জ, উপজেলা- মৌলভীবাজার, জেলা - মৌলভীবাজার নামের ১ ব্যক্তিকে ৩ মাসের মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
১৬ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় এস আই গৌতম সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা