শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে গাভীর খামার করে স্বাবলম্বী ফখরুল
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে গাভীর খামার করে স্বাবলম্বী ফখরুল
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে গাভীর খামার করে স্বাবলম্বী ফখরুল

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের জগৎপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, ফখরুল ইসলাম নিজ বাড়িতে গাভীর খামার করে বিশ্বনাথ উপজেলার মধ্যে তিনি বর্তমানে একজন প্রতিষ্ঠিত খামার ব্যবসায়ী, হিসেবে পরিচিতি সিলেটের স্বাধ এখন সর্বদা ভরপুর থাকে ফখরুলে গাভীর দুধে।

প্রথমে ৫টি গাভী দিয়ে খামার শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে দেশি বিদেশী প্রকৃতির বিভিন্ন ধরনের গাভী, আরিয়ান ফিশারিজ এন্ড এগ্রো ফার্ম নামের এই খামারে রয়েছে ৬০টি গাভী,ও ৪৫ টি বাচ্চা, ৪০টি বকনা।

জার্সি, ফ্রিজিয়ান, ঘীর শাইওয়াল ফ্রিজিয়ান, মেইন কোম্বল, প্রতিদিন গড়ে ৬শত লিটার দুধ বিক্রি করে প্রতিমাসে আয় করেন ১থেকে দেড় লক্ষ টাকা, আরিয়ান ফিশারিজে কর্মরত আছেন ১৫জন শ্রমিক, ভেতরে কাজ করেন ৮জন বাহিরে ৭জন, উত্তর বংঙ্গের প্রজাতীর ভেড়া ভেড়ী গাড়ল রয়েছে ৪০টি।

অত্র প্রতিস্টানে কর্মরত ম্যানেজার আজাদ আহমেদ বলেন, আমাদের আরিয়ান এগ্রো ফার্মে আগের তুলনায় দুধের হার একটু কমে গেছে সাধারনত আগেই আমরা প্রতিদিনই ৮শত থেকে ৯শত লিটার দুধ বিক্রি করতাম বর্তমানে খাবারে দাম বেড়ে যাওয়াতে আমাদের অনেক সময় হিমশিম খেতে হয়, প্রতিদিন একটি গাভীর পেছনে আমাদের গড়ে ৩থেকে ৪শত টাকা খরচ হয়।

উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে মাঝে মাঝে আমাদের গাভীদেরকে খাবার দিয়ে সহযোগিতা করা হয়।

যদি আরেকটু পরিমাণ বাড়িয়ে খাবার দিয়ে সহযোগিতা করা হয় তবে আমরা আগামীতে আরও ভাল করতে পারব।

আমাদের গাভীর খামারের পাশাপাশি রয়েছে মাছের খামার, এ থেকে আমরা উপজেলা পর্যায়ে সবার উর্ধে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমরা আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।

বিশ্বনাথে হারিয়ে যাওয়া ব্রিটিশ পাসপোর্ট ফেরৎ দিলে মিলবে নগদ পুরস্কার

বিশ্বনাথ :: হারিয়ে যাওয়া ব্রিটিশ পাসপোর্টটির সন্ধান দিলে বা ফেরৎ দিলে তাকে নগদ পুরস্কার প্রদান করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ ফেরত প্রবাসী মোহাম্মদ সিদ্দেক আলী (৮০)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর নোয়াগাঁও গ্রামের মৃত আরিফ উল্লাহ’র পুত্র।

গত ১৭ জানুয়ারী নিজ বাড়ি থেখে বিশ্বনাথ বাজারে আসার পথিমধ্যে নিজের ব্রিটিশ পাসপোর্টটি (যার নং ৫২৬৭৫২২০৭) হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজি করেও নিজের হারিয়ে যাওয়া পাসপোর্টটি খোঁজে পাননি প্রবাসী মোহাম্মদ সিদ্দেক আলী।

এরপর পাসপোর্ট হারানোর বিষয়ে তিনি ১৯ জানুয়ারী বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। যার নং ৭৪৮ (তাং ১৯.০১.২২ইং)।

কেউ প্রবাসী মোহাম্মদ সিদ্দেক আলীর ব্রিটিশ পাসপোর্টটি পেয়ে থাকলে তা বিশ্বনাথ থানায় কিংবা বিশ্বনাথ প্রেস ক্লাবে (মোবাইল নং ০১৭১৬-৫৬৩৭৫৯) জমা দিলে কিংবা সরাসরি প্রবাসীর (মোবাইল নং ০১৩১৬-৯৪৬২৫১) সাথে যোগাযোগ করে তা ফেরৎ দিলে পাসপোর্ট ফেরতদাতা কিংবা সন্ধানদাতাকে নগদ পুরস্কৃত করবেন প্রবাসী মোহাম্মদ সিদ্দেক আলীর।

খাজাঞ্চীতে ‘নৌকা’র সমর্থনে উঠান বৈঠক

বিশ্বনাথ :: বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলীর নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের বাওনপুর গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল মিয়ার পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী বলেন, আরশ আলী অন্যান্ত সাদা মনের মানুষ।

দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে তার গ্রহনযোগ্যতা রয়েছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী তাকে ‘নৌকা’ প্রতীক দিয়েছেন। আরশ আলী জনগণের টাকা আত্মসাৎ করবেন না, প্রকল্পের টাকা মেরে খাবেন না। তাকে বিজয়ী করলে এলাকার উন্নয়ন হবে।

প্রধান বক্তার বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আরশ আলী বলেন, উন্নয়নের প্রতীক ‘নৌকা’ নিয়ে জনগণের প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহন করেছি। দলমতের উর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের কল্যাণে আমি কাজ করে যাব। আমি নির্বাচিত হলে প্রকল্পের টাকা আত্মসাৎ করা তো দূরের কথা, আমি সরকার থেকে যে সম্মানী ভাতা পাবো তা প্রতি মাসে এতিমদের মাঝে বন্টন করে দিব।

একটি মহল ‘নৌকা’র জোয়ার দেখে দিশেহারা হয়ে গেছে। তাই নৌকার বিজয় ঠেকাতে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এলাকার উন্নয়নের স্বার্থে ৩১ শে জানুয়ারী দলমতের উর্ধ্বে উঠে ‘নৌকা’ প্রতীকে ভোট ভিক্ষা চান আরশ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর। বক্তব্য রাখেন এলাকার মুরব্বি মনির মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সালেহ আহমদ, যুবলীগ নেতা আক্তার হোসেন ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারতী দাস পাপ্পু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহিব উদ্দিন।

এসময় এলাকার মুরব্বি আব্দুস সামাদ, সিরাজ মিয়া, ফারুক মিয়া, আনা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, প্রবাসী ময়না মিয়া, সেলিম আহমদ, রইছ আলী, মানিক মিয়া, সিরাজ মিয়া, লিয়াকত আলী, আফোজ আলী, মুক্তার মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা হুসিয়ার আলম, শাহ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)