বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পৌর মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোয় জেলা যুবলীগের নিন্দা
রাঙামাটি পৌর মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোয় জেলা যুবলীগের নিন্দা
রাঙামাটি :: রাঙামাটি পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আকবর হোসেন চৌধুরী’র বিরুদ্ধে নামে-বেনামে কিছু সামজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকসহ বিভিন্ন নামসর্বস্ব মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা-বাে সংবাদ ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটি জেলা যুবলীগ।
বৃস্পতিবার ২৭ জানু বিকেলে রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ্য করা হয়, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী’র বিরুদ্ধে নামে-বেনামে সামজিক যোগাযোগ মাধ্যম কিছু ফেইজবুকসহ বিভিন্ন নামসর্বস্ব মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিথ্যা-বানোয়াট সংবাদ ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে যা আমাদের দৃষ্ঠিগোচর হয়েছে।
এতে আরো বলা হয়, কোন অপপ্রচারের মধ্য দিয়ে জেলা যুবলীগের ঐক্য কোনভাবে নষ্ট করা যাবে না। সকল ধরনের অপশক্তিকে জেলা যুবলীগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে পরাজিত করবে। এ ষড়যন্ত্রমূলক এমন ঘৃণ্য অপপ্রচার চালানোয় জেলা যুবলীগের পক্ষথেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।





ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
হালদায় চড়া দামে রেণু বিক্রি
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন