শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » লাশ হয়ে ফিরল চয়েস পরিবহনের শহিদুল
প্রথম পাতা » চট্টগ্রাম » লাশ হয়ে ফিরল চয়েস পরিবহনের শহিদুল
শনিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাশ হয়ে ফিরল চয়েস পরিবহনের শহিদুল

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরল চয়েস পরিবহনের চালকের সহকারী শহিদুল ইসলাম (৩২)। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত এগারোটা দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ আজমনগর গ্রামের জোহুর আহমেদের পুত্র এবং ২ কন্যা সন্তানের জনক। ৪ বোন ১ ভাইয়ের মধ্যে শহিদুল সবার বড়। নিহতের পিতা জোহুর আহমেদ জানান শুক্রবার বিকেলে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। রাত আনুমানিক একটার দিকে বার আউলিয়ায় সড়ক দুর্ঘটনায় শহিদুলের নিহত হওয়ার খবর পাই। শহিদুল ইসলামের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা মাকসুদুর রহমান রুবেল বলেন, খুব সাদাসিধা এবং নম্র-ভদ্র প্রকৃতির লোক ছিলেন। শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে গেল। চয়েস পরিবহন চালক সমিতির নেতা অলি আহমদ প্রকাশ অলি সেক্রেটারি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, শুক্রবার রাত এগারোটা দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে দাঁড়িয়ে থাকা চয়েস পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-০৪২১) কে ঢাকাগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-১৩৭১) পিছন থেকে ধাক্কা দিলে গাড়ির নিচে থাকা হেলপার শহিদুল নিজ গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায়। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায় তবে দূর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বাদ জোহর শেখ বাহার উল্লাহ জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজিবির অভিযানে মাদক ও শাড়ি উদ্ধার
মিরসরাই :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম অলিনগর বিজিবি ক্যাম্প (ফেনী ব্যাটালিয়ন- ৪ বিজিবি)’র অভিযানে বিভিন্ন মাদক (ফেনসিডিল, ইয়াবা, গাঁজা) ও ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর সীমান্ত পিলার ২২০১ এর ২/ আর.বি ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমলীঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৮ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ১০২ পিস শাড়ি। যাহার আনুমানিক মূল্য ১লক্ষ ২৫ হাজার ৮শত ৫০ টাকা। অলিনগর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমলীঘাট উত্তর গ্রামের হারুন মাষ্টারের বাড়ির মৃত আবু সালেক মিয়ার পুত্র মাদক কারবারি শরীফুল ইসলামের বাড়ির মধ্যে স্থাপিত পোল্ট্রি খামার, খড়ের গাদা ও অন্যান্য স্থানে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য ও শাড়ি উদ্ধার করা হয়। তবে আমাদের অবস্থান নিশ্চিত হয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, শনিবার (২২ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের আমতলী এলাকায় সীমান্ত পিলার-২২০৩ এর ২/আর.বি ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি অলিনগর ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মেখ ডুয়েল ৩৯ বোতল মদ উদ্ধার করে।

১২তম দূরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মিরসরাই :: মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দূরন্ত সংঘের আয়োজনে ১২তম দূরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে এম জাহাঙ্গীর ভূঁইয়া। দূরন্ত সংঘের সাবেক সভাপতি আবদুল হাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন মিশুর সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ৭নং কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইছাখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জাফর আলম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান, ৬ নং ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম পিটার, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ, ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজম খাঁন, সাবেক আহবায়ক মঞ্জুরুল হোসেন সোহাগ, দূরন্ত সংঘের দাতা সদস্য মোশারফ হোসেন, রহিম উদ্দিন লিটন, সাংবাদিক এম. আনোয়ার হোসেন, বিজলী ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, শান্তি নীড় সদস্য আকতার হোসেন, সংগঠনের সাবেক সভাপতি সাইদ উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোর্শেদুল আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। খেলা পরিচালনা করেন আরাফাত হোসেন ও কাউসারুল হক। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন জয়নগর ক্রিকেট একাদশ বনাম বারইয়ারহাট ক্রিকেট একাদশ। টসে জিতে বারইয়ারহাট ক্রিকেট একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ফলাফলে জয়নগর ক্রিকেট একাদশ ৪ উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের টিপু। এবারের টুর্নামেন্টে মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার মোট ১৬ টি দল অংশ নেন।





চট্টগ্রাম এর আরও খবর

গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)