শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনায় মারা যাওয়া প্রবাসীর পরিবারকে অনুদান দিল মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েত
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনায় মারা যাওয়া প্রবাসীর পরিবারকে অনুদান দিল মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েত
রবিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় মারা যাওয়া প্রবাসীর পরিবারকে অনুদান দিল মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েত

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি কুয়েতে করোনায় মারা যাওয়া মিরসরাইয়ের এক প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েত। শনিবার এই অনুদান প্রদান করা হয়। করোনায় মারা যাওয়া ওই প্রবাসীর নাম আনোয়ারুল করিম। তিনি মিরসরাই উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মান্দারবাড়িয়া গ্রামের হাজী সোলেমান কোম্পানীর বাড়ির আমির হোসেনের পুত্র। ২০২০ সালের ২০ মে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুই পুত্রের জনক আনোয়ারুল করিম মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। তিনি ২০০৫ সালে জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমান। তিনি সেখানে ইলেক্ট্রিক্যাল সুইচ গিয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন। শনিবার আর্থিক অনুদান তুলে দেওয়া হয় আনোয়ারুল করিমের পিতা আমির হোসেন ও পুত্র সাদাফ ইবনে করিমের হাতে। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের সভাপতি শেখ আনোয়ার পাশা, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক এম আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্ল্যাহ, ধর্মীয় সম্পাদক ইসমাঈল হোসেন, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ, ব্যবসায়ী সাইফুল ইসলাম রিপন প্রমুখ। অপরদিকে একইদিন মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম ধুম গ্রামের মাঈন উদ্দিন মিঝি বাড়ীর দিনমজুর কামাল উদ্দিনের পুত্র কন্ঠনালীতে ক্যান্সার আক্রান্ত শাহজাহানকে আর্থিক অনুদান প্রদান করা হয় মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েত, ধুম সমিতি ও মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের উপদেষ্টা জাফর আহম্মদের উদ্যোগে। এসময় ক্যান্সার আক্রান্ত শাহজাহানের পিতা কামাল উদ্দিনের হাতে আর্থিক অনুদান তুলে দেন মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের নেতৃবৃন্দ। মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের সভাপতি শেখ আনোয়ার পাশা ও সাধারণ সম্পাদক এম আলতাফ হোসেন জানান, কুয়েতে ও মিরসরাইয়ে অবস্থানরত বাসিন্দাদের জনকল্যাণের লক্ষে এই সমিতি শুরু লগ্ন থেকে নানা জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আনোয়ারুল করিমের পরিবারকে ইতিপূর্বে লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার পুণরায় পরিবারের ভরণপোষণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। ভবিষ্যতেও আমাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।





আর্কাইভ