বৃহস্পতিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে ইউপিডিএফ সংগঠককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ
রামগড়ে ইউপিডিএফ সংগঠককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি :: খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী কর্তৃক অংশি মারমা নামে ইউপিডিএফের এক সংগঠককে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ রামগড় উপজেলা ইউনিট।
সকাল ৯টায় মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফের রামগড় উপজেলা ইউনিটের সংগঠক হ্লাচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সভাপতি অসীম চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সদস্য নয়ন চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত আন্দোলনকে নস্যাত করে দেয়ার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ইউপিডিএফের ওপর অন্যায় দমন-পীড়ন চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে অংশি মারমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হচ্ছে।
তারা বলেন, যতই দমন-পীড়ন চালানো হোক না কেন ইউপিডিএফ জনগণের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবে। অত্যাচার-জুলুম চালিয়ে ইউপিডিএফ’র ন্যায়সঙ্গত আন্দোলন কোনভাবেই দমিয়ে রাখা যাবে না।
বক্তারা শাসকগোষ্ঠীর অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত অংশি মারমার নিঃশর্ত মুক্তি, অন্যায় দমন-পীড়ন, ধরপাকড় বন্ধ করা ও সেনাশাসন প্রত্যাহারপূর্বক সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে পাতাছড়া ইউনিয়নের বেলছড়ি এলাকা থেকে বাটনাতলী ক্যাম্পের একদল সেনা সদস্য ইউপিডিএফ সংগঠক অংশি মারমা (৪৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে অমানুষিক শারীরিক নির্যাতন শেষে থানায় হস্তান্তরের মাধ্যমে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১